সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম

প্রসবজনিত ফিস্টুলা শনাক্তে ক্যাম্পেইন শুরু

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৬ ০১:১৭:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৬ ০১:১৭:০২ পূর্বাহ্ন
প্রসবজনিত ফিস্টুলা শনাক্তে ক্যাম্পেইন শুরু
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলায় প্রসবজনিত ফিস্টুলায় আক্রান্ত রোগীদের শনাক্তকরণ ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবার সঙ্গে সংযুক্ত করতে ১৫ দিনব্যাপী বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছে। গত সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। উদ্বোধন উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে এবং সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি) ও জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)-এর সহযোগিতায় এ ক্যা¤েপইনের আয়োজন করা হয়েছে। র‌্যালিতে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. যশোবন্ত ভট্টাচার্য, সিভিল সার্জন কার্যালয়ের কো-অর্ডিনেটর ডা. রাজেশ সিংহ মিথুন, মেডিকেল অফিসার অব ক্লিনিক্যাল সার্ভিসেস (এমওসিএস) ডা. রক্তিম তালুকদার, সহকারী স্বাস্থ্য পরিদর্শক (এএইচআই) ফরিদুল ইসলাম সোহেল, শহীদুল কবীর চৌধুরী সোহাগসহ সিভিল সার্জন কার্যালয় ও সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। ক্যাম্পেইনের উদ্বোধনী কার্যক্রম সমন্বয় করেন সিআইপিআরবির ফিস্টুলা জেলা সমন্বয়কারী রিনা আক্তার। আয়োজকরা জানান, ১৫ দিনব্যাপী এ কর্মসূচির আওতায় সুনামগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে প্রসবজনিত ফিস্টুলায় আক্রান্ত রোগীদের শনাক্ত করা হবে। পাশাপাশি রোগটি স¤পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো এবং শনাক্ত রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্যসেবার সঙ্গে সংযুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রসবজনিত ফিস্টুলা নারীদের জন্য একটি গুরুতর স্বাস্থ্যসমস্যা। দীর্ঘ ও জটিল প্রসব, প্রসবের সময় প্রয়োজনীয় চিকিৎসাসেবা না পাওয়া এবং সময়মতো অস্ত্রোপচার বা চিকিৎসা না হওয়ার কারণে এ ধরনের জটিলতা দেখা দিতে পারে। আক্রান্ত নারীরা শারীরিক সমস্যার পাশাপাশি সামাজিক ও মানসিক নানা সংকটের মুখোমুখি হন। ফলে রোগী শনাক্ত করে দ্রুত চিকিৎসার আওতায় আনা জরুরি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী