সুনামগঞ্জ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা

বালু-পাথর উত্তোলনে বাড়তি টাকা আদায় বন্ধে কঠোর ব্যবস্থার আহ্বান

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৬ ০১:১৯:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৬ ০১:১৯:৫৮ পূর্বাহ্ন
বালু-পাথর উত্তোলনে বাড়তি টাকা আদায় বন্ধে কঠোর ব্যবস্থার আহ্বান
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে বালু-পাথর উত্তোলনে সরকারি নির্ধারিত রয়্যালটির বাইরে বাড়তি টাকা আদায় এবং একই বালু-পাথর একাধিক জায়গায় টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এসব অনিয়ম বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন জেলার সংসদ সদস্যগণ। একই সঙ্গে সরকারি নির্ধারিত মূল্যের বাইরে এক পয়সাও আদায় করা যাবে না বলে সতর্ক করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা, উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয় নিয়ে আয়োজিত সভায় সংসদ সদস্যগণ এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ জি কে গউছ। সভায় সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেন, ইজারাদারের বিরুদ্ধে সরকারি নির্ধারিত মূল্যের বাইরে টাকা নেওয়ার অভিযোগ থাকলে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিতে হবে। কেউ যদি নির্ধারিত টাকার বাইরে বাড়তি টাকা নেয়, তাহলে তার ইজারা বাতিল করা উচিত। তিনি বলেন, সরকারি নিয়ম অনুযায়ী যে পরিমাণ রয়্যালটি নেওয়ার কথা, তার বাইরে টাকা নেওয়ার সুযোগ নেই। বাড়তি টাকা আদায়ের অভিযোগ থাকলে সংশ্লিষ্টদের ডেকে বিষয়টি পরিষ্কার করতে হবে। এ ধরনের অভিযোগ সত্য হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টদের ব্যবস্থা নিতে হবে। সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, একটি বালু বা পাথরের চালান একাধিক জায়গায় টাকা নেওয়ার ঘটনা ঘটছে। কোথাও একই মাল তিন-চারটি স্টেশন পার হওয়ার সময় টাকা দিতে হচ্ছে। এভাবে বাড়তি টাকা আদায়ের কারণে ব্যবসায়ী ও সাধারণ মানুষের ওপর চাপ তৈরি হচ্ছে। তিনি বলেন, সরকারি নির্ধারিত রয়্যালটির বাইরে অতিরিক্ত টাকা নেওয়ার কোনো আইনগত সুযোগ নেই। নির্ধারিত মূল্যের বাইরে যদি দুই টাকা নেওয়া হয়, সেটি রয়্যালটি নয়, বরং বাড়তি আদায়। এভাবে টাকা নেওয়া বন্ধ করতে হবে। কামরুজ্জামান কামরুল আরও বলেন, সরকারের নির্ধারিত একটি হার রয়েছে। সেই হারের বাইরে এক পয়সা নেওয়াও অন্যায়। যারা এর সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা যদি নিজেরা ব্যবস্থা নিতে না পারেন, তাহলে সভায় সিদ্ধান্ত নিয়ে লিখিতভাবে জানালে এক সপ্তাহের মধ্যে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়। সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম নূরুল বলেন, শুধু একটি জায়গায় নয়, যাদুকাটা নদীর বিভিন্ন এলাকাতেও বালু-পাথর উত্তোলন নিয়ে অনিয়মের অভিযোগ রয়েছে। এসব অপকর্ম বন্ধে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে কার্যকর ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, যাদুকাটা নদী থেকে বালু-পাথর উত্তোলনের বিষয়টি স্থানীয় পরিবেশ ও জনজীবনের ওপর ক্ষতিকর প্রভাব ফেলছে। যেসব অনিয়মের কারণে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, সেগুলো বন্ধ করতে প্রশাসনের যথাযথ উদ্যোগ নেওয়া প্রয়োজন। সংসদ সদস্যদের কাছ থেকে বিষয়টি জানতে পেরে জাতীয় সংসদের হুইপ জি কে গউছ বলেন, সরকার নির্ধারিত দরের বাইরে কেউ যদি কোন রকমের চাঁদাবাজি কিংবা অপরাধ করে সেখানে যদি সরকার দলের কেউ জড়িত থাকে তাহলে সেটি যেনো তিনি বিবেচনায় না নিয়ে প্রচলিত আইনে শাস্তি প্রদান করা হয়। তাছাড়া তিনি সংসদ সদস্যদের অভিযোগগুলো দ্রুততার সাথে আমলে নিয়ে কাজ শুরু করার নির্দেশনা প্রদান করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু