সুনামগঞ্জ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা

শহরের পুকুরগুলো সংরক্ষণে উদ্যোগী হন

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৬ ১০:০৩:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৬ ১০:০৩:০২ পূর্বাহ্ন
শহরের পুকুরগুলো সংরক্ষণে উদ্যোগী হন
সুনামগঞ্জ পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের উকিলপাড়ার সরকারি পুকুরটির বর্তমান চিত্র শুধু একটি জলাশয়ের দুরবস্থার গল্প নয়; এটি নগর ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ ও নাগরিক দায়িত্ববোধেরও একটি বড় প্রশ্ন। একসময় যে পুকুর ছিল মানুষের প্রয়োজন মেটানোর পাশাপাশি শহরের সৌন্দর্য ও পরিবেশের অংশ, আজ সেটিই শেওলা-পরগাছা, ময়লা-আবর্জনা ও দুর্গন্ধে পরিণত হয়েছে জনদুর্ভোগের উৎসে। মশার উপদ্রব বাড়ার পাশাপাশি রাতের বেলায় সাপের বিচরণের অভিযোগও উদ্বেগজনক। উকিলপাড়ার এই পুকুরটি আশপাশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের নিকটে অবস্থিত। প্রতিদিন অসংখ্য মানুষ ও শিক্ষার্থী পুকুরপাড়ের রাস্তা দিয়ে চলাচল করেন। ফলে একটি অপরিচ্ছন্ন জলাশয় শুধু পরিবেশের ক্ষতিই করছে না, জনস্বাস্থ্যের জন্যও ঝুঁকি তৈরি করছে। বিশেষ করে ডেঙ্গু ও মশাবাহিত অন্যান্য রোগের প্রকোপের সময়ে এমন জলাশয় অবহেলায় পড়ে থাকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পৌর কর্তৃপক্ষ পুকুরটি পরিষ্কারের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে - এটি অবশ্যই স্বস্তির খবর। কিন্তু কেবল একবার পরিষ্কার করলেই সমস্যার সমাধান হবে না। শেওলা ও পরগাছা অপসারণ, পুকুরপাড়ের আবর্জনা সরানো, মশার প্রজননস্থল ধ্বংস এবং নিয়মিত পরিচর্যার স্থায়ী ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে পুকুরে যাতে কেউ ময়লা ফেলতে না পারে, সে জন্য নজরদারি, সতর্কতামূলক সাইনবোর্ড ও প্রয়োজন হলে আইনগত ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। তবে বিষয়টি উকিলপাড়ার একটি পুকুরে সীমাবদ্ধ রাখলে চলবে না। সুনামগঞ্জ পৌর শহরে থাকা সব পুকুর ও জলাশয়কে একটি সমন্বিত সংরক্ষণ পরিকল্পনার আওতায় আনতে হবে। শহরের জলাশয়গুলো প্রাকৃতিক জলাধার হিসেবে বৃষ্টির পানি ধারণ, জলাবদ্ধতা কমানো, জীববৈচিত্র্য রক্ষা এবং নগরের পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অপরিকল্পিতভাবে এসব জলাশয় ভরাট বা দখল হয়ে গেলে ভবিষ্যতে শহরকে তার বড় মূল্য দিতে হবে। পৌরসভাকে তাই শহরের সব পুকুর ও জলাশয়ের তালিকা প্রণয়ন করে সেগুলোর বর্তমান অবস্থা যাচাই করতে হবে। দখল, ভরাট, ময়লা ফেলা কিংবা অবৈধ স্থাপনা থাকলে তা উচ্ছেদে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি প্রতিটি গুরুত্বপূর্ণ জলাশয়ের নিয়মিত পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নির্দিষ্ট করে দেওয়া যেতে পারে। শহরের পুকুর কোনো ময়লার ভাগাড় নয়, এগুলো নাগরিক স¤পদ ও পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ। তাই উকিলপাড়ার পুকুরটি দ্রুত পরিচ্ছন্ন করার পাশাপাশি সুনামগঞ্জ শহরের সব পুকুর ও জলাশয় রক্ষায় দীর্ঘমেয়াদি ও কার্যকর উদ্যোগ নেওয়াই এখন সময়ের দাবি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু