সুনামগঞ্জ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৬ ০৫:৪৯:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৬ ০৫:৫০:২৭ অপরাহ্ন
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আপন চাচাতো ভাইয়ের আঘাতে নজরুল ইসলাম (৫০) নামের একজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে জামালগঞ্জ উপজেলার রাধানগর গ্রামে মৃত্যুর এই ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রাধানগর (দক্ষিণ হাটি) গ্রামের মৃত সমাদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের পার্শ্ববর্তী কবরস্থানসংলগ্ন ডোবায় মাছ ধরাকে কেন্দ্র করে আপন চাচাতো ভাই আব্দুল আলীর সাথে কথা কাটাকাটি হয়। হাতাহাতির একপর্যায়ে নজরুল ইসলাম মাটিতে পড়ে যায়। আহতাবস্থায় জামালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়েছে। হাসপাতালে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের আত্মীয়-স্বজন মৃতদেহ বাড়িতে নিয়ে আসে। খবর পেয়ে জামালগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে জামালগঞ্জ থানায় নিয়ে আসার পর মনয়াতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে।
স্থানীয় ইউপি সদস্য মো. লোকমান হোসেন বলেন, মৃত নজরুল ইসলাম নিরীহ প্রকৃতির মানুষ ছিল। বাড়ির পার্শ্ববর্তী একটা ভাঙ্গা আছে। সেখানে নিহতের আপন চাচা উমর আলীর ছেলে আব্দুল আলীর সাথে ধাক্কাধাক্কি হলে নজরুল ইসলাম মাটিতে পড়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। হাসপাতাল থেকে মৃতদেহ বাড়িতে নিয়ে আসলে পুলিশ ঘটনাস্থলে এসে ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জে পাঠিয়েছে।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী বলেন, মাছ মারাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে নজরুল ইসলাম মাটিতে পড়ে যায়। আহতবস্থায় জামালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মৃতদেহ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি

গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি