সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা
একই পরিবারের ৬ জনের মৃত্যু

অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন জেলা প্রশাসক

  • আপলোড সময় : ০৩-১০-২০২৪ ০৮:৫৬:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১০-২০২৪ ০৯:২৯:৫৯ পূর্বাহ্ন
অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার :: ধর্মপাশা উপজেলার দুর্গম হাওর এলাকার সিমের খাল গ্রামে অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। বুধবার দুপুরে তিনি ওই গ্রামে যান এবং নিহতদের স্বজনদের খোঁজ নেন। এ সময় নিহত এমারুলের শ্বশুর চেরাগ আলীকে নগদ ২০ হাজার টাকা সহায়তা দেন। উল্লেখ্য, গত সোমবার মধ্যরাতে ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের সিমের খাল গ্রামে অগ্নিকা-ের ঘটনায় একই পরিবারের ৬জনের মৃত্যু হয়। মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ছয়জনের লাশ উদ্ধার করে। নিহতরা হলেন- এমারুল মিয়া (৪৫), তার স্ত্রী পলি আক্তার (৩৫), এই দ¤পতির ছেলে পলাশ মিয়া (১০), ফরহাদ মিয়া (৮), ওমর ফারুক (৩) ও মেয়ে ফাতেমা আক্তার (৫)। এমারুল হাওরে মাছ ধরে সংসার চালাতেন। কিভাবে ঘরে আগুন লাগল সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘরের ভিতর থেকে দরজা বন্ধ ছিল। স্থানীয় বাসিন্দারা জেলা প্রশাসককে জানান, তারা খুবই দরিদ্র মানুষ। মাছ ধরে, শ্রমিকের কাজ করে দিনাতিপাত করেন। হাওরের ঢেউয়ে প্রতিবছর গ্রামটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। গ্রামের পাশের একটি সরকারি পুকুর রয়েছে সেটিতে মাছ ধরতে বাধা দেয় হাওরের ইজারাদারের লোকজন। জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া তখন গ্রামের সুরক্ষায় প্রতিরক্ষা দেয়াল নির্মাণ এবং সরকারি পুকুরটি গ্রামবাসীকে সমিতির মাধ্যমে ইজারা দেওয়ার আশ্বাস দেন। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, গ্রামটি দুর্গম হাওর এলাকায় অবস্থিত। কিভাবে আগুনের সূত্রপাত হলো সেটি জানার চেষ্টা করা হচ্ছে। গ্রামের মানুষজন দরিদ্র। আমরা তাদের জীবনমান উন্নয়নে সহযোগিতা করব। এ সময় জেলা প্রশাসকের সঙ্গে ধর্মপাশা উপজেলা নির্বাহী কমকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার এস এম ইয়াসীর আরাফাত, উপ প্রশাসনিক কর্মকর্তা পিন্টু চন্দ্র দাস উপস্থিত ছিলেন। এদিকে অগ্নিকান্ডে মরদেহগুলো নিহত এমারুলসহ ছয় জনের লাশ ময়নাতদন্তের জন্য বুধবার দুপুরে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ধর্মপাশা উপজেলা প্রশাসনের উদ্যোগে লাশগুলো ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে আসে পুলিশ। এ সময় এমারুলের আত্মীয়স্বজনেরা সঙ্গে ছিলেন। এ ব্যাপারে সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বুধবার বেলা তিনটায় বলেন, লাশগুলো নিয়ে আসা হয়েছে। আমরা যত দ্রুত সম্ভব ময়নাতদন্তের কাজ শেষ করে দেব। ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, প্রশাসনের পক্ষ থেকে লাশের ময়নাতদন্ত, দাফনের সব ব্যয় বহন করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ