সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা

জামালগঞ্জে ইরা শৈলী ফ্যাশন হাউসের উদ্বোধন

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৬ ০৮:১৩:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৬ ০৮:১৩:৫৭ অপরাহ্ন
জামালগঞ্জে ইরা শৈলী ফ্যাশন হাউসের উদ্বোধন
স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে আধুনিক ফ্যাশনের নতুন ঠিকানা হিসেবে যাত্রা শুরু করেছে ইরা শৈলী ফ্যাশন হাউস। নারী ও শিশুদের জন্য আধুনিক, রুচিশীল ও সময়োপযোগী পোশাকের সমাহার নিয়ে প্রতিষ্ঠানটি চালু করা হয়েছে। রোববার সকালে সাচনা বাজারের পলক রোডে নিজস্ব ভবনে ফ্যাশন হাউসটির শুভ উদ্বোধন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মো. আলী আজগর। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক সাচনা বাজার শাখার ব্যবস্থাপক মো. হুমায়ুন কবির। এ ছাড়া উপস্থিত ছিলেন সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাকর মজুমদার, জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, ব্যবসায়ী আলী আমজাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। ইরা শৈলী ফ্যাশন হাউসে নারীদের জন্য বিভিন্ন ধরনের থ্রি-পিস, গাউন, কুর্তি, টু-পিস, শাড়ি, সালোয়ার-কামিজ ও আধুনিক ডিজাইনের পোশাক পাওয়া যাবে। পাশাপাশি শিশুদের জন্য রয়েছে আধুনিক ও আকর্ষণীয় ড্রেস, পার্টি ওয়্যার, ফ্রক, পাঞ্জাবি ও বিভিন্ন ফ্যাশনেবল পোশাক। বিভিন্ন বয়স ও রুচির ক্রেতাদের কথা বিবেচনায় রেখে পোশাকের ডিজাইন ও সংগ্রহ সাজানো হয়েছে বলে জানান উদ্যোক্তা। প্রতিষ্ঠানটির উদ্যোক্তা ঝুমা রাণী দাস বলেন, “ইরা শৈলী ফ্যাশন হাউসের মাধ্যমে স্বল্প মূল্যে মানসম্মত ও চাহিদাসম্পন্ন পোশাক ক্রেতাদের হাতে তুলে দিতে চাই। বিশেষ করে নারী ও শিশুদের জন্য আধুনিক ও রুচিশীল পোশাকের ভালো একটি সংগ্রহ রাখার চেষ্টা করেছি। এই পথচলায় সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।” উদ্বোধন শেষে অতিথিরা ফ্যাশন হাউসটি ঘুরে দেখেন এবং এর সফলতা কামনা করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু