সুনামগঞ্জ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৬ ০৯:৫৩:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৬ ০৯:৫৩:৩৭ পূর্বাহ্ন
তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: তাহিরপুরে পূর্বাভাস ভিত্তিক আগাম সাড়াদান ও এসআরএসপি প্রকল্পের আওতায় বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার রায়পাড়া কালী বাড়ি সংলগ্ন মাঠে এই মহড়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুনাব আলী। সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ এর বাস্তবায়নে ও বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-এর সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে সিএনআরএস উপজেলা সমন্বয়কারী সাইফুল চৌধুরীর সঞ্চালনায় উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া ও যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বলসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রাকৃতিক দুর্যোগ ও বন্যা পরিস্থিতি মোকাবেলায় আগাম প্রস্তুতি এবং করণীয় বিষয়াবলী তুলে ধরা হয়। এ সময় প্রকল্প সমন্বয়কারী সৌরভ কান্তি রায়, বিশ্ব খাদ্য কর্মসূচি প্রতিনিধি মাকসুদুল কবীর আজাদসহ স্থানীয় বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি

গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি