সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি'

জগন্নাথপুরে সেলাই মেশিন বিতরণ

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৬ ১০:০৬:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৬ ১০:২০:৩০ পূর্বাহ্ন
জগন্নাথপুরে সেলাই মেশিন বিতরণ
জগন্নাথপুুর প্রতিনিধি :: সুনামগঞ্জের জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের অর্থায়নে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গত শনিবার ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট রিসোর্স সেন্টারে সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর এম আহমদ। জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান আব্দাল মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন, অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন, উপজেলা এলজিইডি প্রকৌশলী সোহরাব হোসেন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম, ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সাবেক চেয়ারম্যান কলকলিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রফিক মিয়া, ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সহ-সভাপতি সালমান খালেদ চৌধুরী, আব্দুল মছব্বির দুলু, ট্রাস্টি শাহ নুরুল করিম, এমএ সত্তার, ছমির আলী প্রমুখ। রিসোর্স সেন্টারের শিক্ষক মিনহাজুল ইসলাম ও সাবেক শিক্ষার্থী তাহের আল হামিদের যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট রিসোর্স সেন্টারের পরিচালক রাশিদ আহমদ চৌধুরী মুরাদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষানুরাগী মুহাম্মদ কবির উদ্দিন, জাহেদ আহমদ, শিক্ষার্থী অনিক সূত্রধর, শামীম আহমদ, রাহাত হোসেন, মোছা. রিমা আক্তার, সাঈদ খান ও তামিমা বেগম। পরে ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের প্রশিক্ষণপ্রাপ্ত ৩০ জন শিক্ষার্থীদের মাঝে সেলাই মেশিন ও মানব কঙ্কাল ক্রয়ের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থী অনিক সূত্রধরকে এবং ল্যাপটপ ক্রয়ের জন্য বুয়েটের শিক্ষার্থী সুমাইয়া আক্তার হান্নাকে আর্থিক অনুদান প্রদান করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু