সুনামগঞ্জ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪
বর্ণাঢ্য আয়োজনে স্পন্দনের ৩০ বছর পূর্তি উদযাপিত

ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৬ ১০:১০:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৬ ১০:২৩:২৫ পূর্বাহ্ন
ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস
স্টাফ রিপোর্টার ::
সাংস্কৃতিক চর্চা ও শিশু কিশোরদের মনন বিকাশের তিন দশক পূর্ণ করল সুনামগঞ্জের অন্যতম শীর্ষ সাংস্কৃতিক সংগঠন স্পন্দন সাংস্কৃতিক সংস্থা ও শিশু সংগঠন। ‘নিখিল বন নন্দনে, জীবন জাগে স্পন্দনে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয় সংগঠনটির ৩০ বছর পূর্তি। তিন দশকের দীর্ঘ পথচলা, অর্জন ও স্মৃতি তুলে ধরে নির্মিত প্রামাণ্যচিত্র ‘ত্রিশে স্পন্দন’ প্রদর্শনের মধ্য দিয়ে উৎসবের শুভ সূচনা হয়। এরপর স্থানীয় শিল্পীদের সুমিত উদ্বোধনী সংগীতে মুখরিত হয়ে ওঠে পুরো মিলনায়তন। স্পন্দনের সভাপতি রুনা শাহিন আরা লেইসের সভাপতিত্বে এবং সামির পল্লবের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শ্রাবন্তী পুরকায়স্থ। আয়োজনে আমন্ত্রিত অতিথিদের ফুল ও উত্তরীয় পরিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্পন্দনের ৩০ বছর একটা ছোট জার্নি নয়। একটা লম্বা যাত্রায় অনেকের ত্যাগ, অবদান, কৃতিত্ব আছে। আমি স্পন্দনের আগামীদিনের যাত্রায় তাদের প্রতি শুভকামনা জানাই। ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস আরও বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক আছে। এই সাংস্কৃতিক সম্পর্ক ভবিষ্যতে আরো সুদৃঢ় হবে এবং মানুষে মানুষে যোগাযোগ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুন্দর হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি রাজেশ ভাটিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ এবং অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, জ্যোতিষী চিন্ময় চৌধুরী মিঠুন, সাংবাদিক লতিফুর রহমান রাজু, খলিল রহমান। এছাড়াও আয়োজনে লেখক ও গবেষক সুখেন্দু সেন, অ্যাড. হাফেজা ফেরদৌস লিপন, বাবুল আচার্য্য, সোহেল রানা, আহসান জামিল আনাসসহ সংগঠনের সদস্য ও সুধীজনেরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে গুণীজন ও পৃষ্ঠপোষকদের হাতে স্পন্দনের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। বিশেষ সম্মাননা ও শুভেচ্ছা স্মারক গ্রহণ করেন সৈয়দ আশিকুর রহমান আশিক, অরুনিমা দাস ও চয়নিকা দাস। দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী অনন্যা অগ্নি মল্লিক, সৌরভ দাস, মুবিন আহমেদ, মাকসুদুর রহমান দিপু, পূর্বা দে, প্রিয়ন্তী দাস প্রমুখ। এছাড়া নৃত্য পরিবেশন করেন স্পন্দনের নৃত্যশিল্পীরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি

গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি