সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক

দোয়ারাবাজারে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

  • আপলোড সময় : ১৭-০৯-২০২৬ ০৮:৩১:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৯-২০২৬ ০৮:৩১:৫০ পূর্বাহ্ন
দোয়ারাবাজারে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
দোয়ারাবাজার প্রতিনিধি :: বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বিরোধী দলের কিছু নেতৃবৃন্দের কটূক্তি ও অশালীন বক্তব্যের প্রতিবাদে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বাংলাবাজার ইউনিয়ন বিএনপি। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে বাংলাবাজারের প্রধান সড়কে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। মিছিল চলাকালে দলীয় নেতাকর্মীরা কটূক্তি ও উসকানিমূলক মন্তব্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। বাংলাবাজার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আমির হোসেন মেম্বারের সভাপতিত্বে এবং আহ্বায়ক কমিটির সদস্য সেলিম আহমেদ রানার সঞ্চালনায় আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি আহবায়ক কমিটি সদস্য খলিলুর রহমান, বিএনপি নেতা মোরশেদ আলম ও দোয়ারাবাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, গণতান্ত্রিক সংস্কৃতিতে রাজনৈতিক মতামত বা দৃষ্টিভঙ্গির ভিন্নতা থাকা স্বাভাবিক, তবে কোনো জ্যেষ্ঠ রাজনৈতিক নেতাকে নিয়ে অশালীন, হেয়প্রতিপন্নকারী কিংবা উসকানিমূলক বক্তব্য দেওয়া রাজনৈতিক শিষ্টাচারের পরিষ্কার লঙ্ঘন। বক্তারা তারেক রহমানকে নিয়ে করা এমন বক্তব্যের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং শান্তি বজায় রাখতে দোয়ারাবাজার উপজেলা প্রশাসন ও থানা পুলিশের প্রতি আহ্বান জানান। এই ধরনের শিষ্টাচারবহির্ভূত ও উসকানিমূলক বক্তব্যের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান তাঁরা। সভা থেকে ভবিষ্যতে এ ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান থেকে সংশ্লিষ্টদের বিরত থাকার আহ্বান জানানো হয় এবং সুস্থ ও দায়িত্বশীল রাজনীতি চর্চার জন্য পারস্পরিক সম্মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। প্রতিবাদ সভায় বাংলাবাজার ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সংকটে ধুঁকছে সদর হাসপাতাল

সংকটে ধুঁকছে সদর হাসপাতাল