সুনামগঞ্জ , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের

ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৬ ০৮:৩৬:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৬ ০৮:৩৬:২২ পূর্বাহ্ন
ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসকে শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আদিত্য পাল। একই সঙ্গে ভূমি অফিসের সব সেবা স্বচ্ছতা, জবাবদিহি ও দ্রুততার সঙ্গে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বৃহ¯পতিবার (১৭ সেপ্টেম্বর) সুনামগঞ্জ সদর উপজেলা ভূমি কার্যালয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) আয়োজিত অধিপরামর্শ সভায় তিনি এসব কথা বলেন। সভায় এসি ল্যান্ড আদিত্য পাল বলেন, উপজেলা ভূমি অফিসে নামজারি আবেদন করার প্রক্রিয়া স¤পর্কে আরো বেশি সচেতন করার লক্ষ্যে ভূমি সেবা প্রদানের জন্য প্রতিটি ইউনিয়ন পর্যায়ে নিয়মিত ভূমি সেবা ক্যাম্প পরিচালনা করা হচ্ছে। সেই সাথে সাধারণ মানুষের মতামত/অভিযোগ গ্রহণের জন্য নিয়মিত গণশুনানি কার্যক্রমের আয়োজন করা হচ্ছে। ভূমি অফিসে নামজারি করতে ১১৭০ টাকার চেয়ে যদি কেউ অতিরিক্ত টাকা দাবি করে তাহলে সরাসরি অভিযোগ করলে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা ভূমি অফিসসহ সুনামগঞ্জ সদর উপজেলার ইউনিয়ন ভূমি অফিসগুলোকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলার প্রত্যয়ে নিরলস ভাবে কাজ করছে উপজেলা ভূমি অফিস। ভূমি অফিস নিয়ে সাধারণ মানুষের মনে অনেক ভুল ধারণা রয়েছে অথচ এখন ভূমি অফিসের সেবা ব্যবস্থা আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। এই উন্নত সেবা ব্যবস্থা সাধারণ জনগণ জানেন না বিধায় হয়রানির শিকার হচ্ছেন। বিদ্যমান ভূমি সেবার প্রতিবন্ধকতা দূরীকরণের মাধ্যমে ভূমি সেবার মান আগামীতে আরো সমৃদ্ধ করা হবে বলে এসিল্যান্ড আশাবাদ ব্যক্ত করেন। ডিজিটাল ভূমি সেবা ব্যবস্থার ব্যাপক প্রচারের কাজে তিনি সনাক, ইয়েস ও এসিজি’র সহযোগিতা কামনা করেন। টিআইবির এরিয়া কোঅর্ডিনেটর মোহাম্মদ আরিফুর রাহমানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সনাক, সুনামগঞ্জের সভাপতি কানিজ সুলতানা। সভায় সনাক, ইয়েস ও এসিজির পক্ষ থেকে ভূমি অফিসকে ‘দালালমুক্ত অফিস’ ঘোষণা করে সাইনবোর্ড স্থাপন, ডিজিটাল ভূমিসেবার তথ্য দৃশ্যমান রাখা, নারী সেবাগ্রহীতাদের জন্য পৃথক ওয়াসরুম, অভিযোগ ও পরামর্শ বক্স স্থাপন, ইউনিয়ন ভূমি অফিসে হালনাগাদ সিটিজেন চার্টার প্রদর্শন, ওয়েব পোর্টাল হালনাগাদ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত ভূমিসেবার তথ্য প্রচারের সুপারিশ করা হয়। সভায় আরও উপস্থিত ছিলেন সনাকের সহ-সভাপতি হাছিনা আকতার চৌধুরী ও সুখেন্দু সেন, ভূমি বিষয়ক উপকমিটির আহ্বায়ক অ্যাডভোকেট নাজনীন বেগম, সনাক সদস্য রুনা শাহীন আরা লেইছ, ইয়েস দলনেতা পার্থ সাহা ও সাবেক ইয়েস দলনেতা পারমিতা রায়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন

কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন