সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

দুর্গাপূজায় শান্তি-সম্প্রীতি বজায় রাখতে মতবিনিময়

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৬ ০৮:৪৭:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৬ ০৮:৪৭:৪৩ পূর্বাহ্ন
দুর্গাপূজায় শান্তি-সম্প্রীতি বজায় রাখতে মতবিনিময়
স্টাফ রিপোর্টার :: আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সুনামগঞ্জে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ও বিভিন্ন অংশীজনের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে পিএফজির উদ্যোগে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। পিস অ্যাম্বাসেডর শাহীনা চৌধুরী রুবির সভাপতিত্বে এবং পিস অ্যাম্বাসেডর সিরাজুল ইসলাম পলাশের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিমল বণিক, ইমাম-মুয়াজ্জিন পরিষদের মাওলানা নূর হোসাইন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বিটু বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান । সভায় স্বাগত বক্তব্য দেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের কুদরত পাশা। সভায় বক্তারা বলেন, সুনামগঞ্জ দীর্ঘদিন ধরে সম্প্রীতির শহর হিসেবে পরিচিত। এখানে বিভিন্ন ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছেন। সুনামগঞ্জ যেমন সংস্কৃতির রাজধানী, তেমনি এটি আলেম-ওলামা ও বাউলদেরও তীর্থস্থান। বিভিন্ন সময়ে কিছু ব্যক্তি সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করলেও তা সফল হয়নি। তবে বক্তারা শহরে কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, কিশোর গ্যাংয়ের নানা কর্মকা- শহরের শান্তিপূর্ণ পরিবেশকে অস্থিতিশীল করে তুলতে পারে। সম্প্রতি সন্তানের সামনে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করার ঘটনায় কিশোর গ্যাংয়ের সদস্যদের স¤পৃক্ততার অভিযোগ উঠেছে। এছাড়া সকাল-বিকেলে বিভিন্ন বালিকা বিদ্যালয়ের সামনে কিশোরদের আড্ডা এবং শহরের রিভারভিউ ও হোসেন বখত চত্বর এলাকায় তাদের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। বক্তারা দুর্গাপূজাকে সামনে রেখে এসব বিষয়ে প্রশাসনের নজরদারি বাড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে পূজাম-প ও গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা। সভায় আরও বক্তব্য দেন পিস অ্যাম্বাসেডর ও সুনামগঞ্জ আয়কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. মাহবুবুল হাসান শাহীন, জেলা সুজনের সাধারণ সম্পাদক প্রভাষক ফজলুল করিম, জেলা সুজনের সাংগঠনিক সম্পাদক নুরুল হাসান আতাহের, ওয়েজখালী জামে মসজিদের ইমাম আশরাফ উদ্দিন, সাংবাদিক রেজাউল করিম, মাসুক মিয়া, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের স্বপন সরকার, মাওলানা ফয়জুন নুর ফয়েজ, নারী উদ্যোক্তা তৃষ্ণা আক্তার রোসনা, ইউপি সদস্য মাজেদা আক্তার, প্রতিমা রানী দাস, সুনামগঞ্জ জেলা জিয়া সাংস্কৃতিক সংস্থার সভাপতি রাসেল আহমদ, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি কর্ণ বাবু দাস, জেলা ছাত্র ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক তুর্য দাস, ইয়ুথ অ্যান্ডিং হাঙ্গারের জেলা সমন্বয়কারী আলী ইমরান, ইয়ুথের রুমিন দাস, অনন্যা ও রুবাইয়া শারমিন নাভাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প