সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ

৬৩০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৮-০৯-২০২৬ ০৮:৫৯:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৬ ০৮:৫৯:০৪ পূর্বাহ্ন
৬৩০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজার উপজেলায় অভিযান চালিয়ে ৬৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হোসনা আরা বেগম (২৬) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮৯ হাজার টাকা। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০টা ১০ মিনিটের দিকে উপজেলার ১ নম্বর বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রামে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার হোসনা আরা বেগম উপজেলার কিরণপাড়া গ্রামের আয়াজ আলীর স্ত্রী। তিনি বর্তমানে কুশিউড়া গ্রামে ভাড়া বাসায় বসবাস করছিলেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, কুশিউড়া গ্রামের সাবেক ইউপি সদস্য রায়হান ইসলাম রবিনের বসতবাড়ির পূর্ব দিকের কক্ষে ভাড়া থাকতেন অভিযুক্ত ওই নারী। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে কালো পলিথিনে মোড়ানো চারটি নীল রঙের প্লাস্টিকের জিপার প্যাকেট উদ্ধার করে। এর মধ্যে তিনটি প্যাকেটে ১৫০ পিস করে মোট ৪৫০ পিস এবং অপর একটি প্যাকেটে ১৮০ পিস হালকা লালচে রঙের ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধার হওয়া ৬৩০ পিস ট্যাবলেটের মোট ওজন আনুমানিক ৬৩ গ্রাম। প্রতি পিস ৩০০ টাকা হিসেবে এর মূল্য ধরা হয়েছে ১ লাখ ৮৯ হাজার টাকা। পুলিশ জানায়, বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে ইয়াবা সংগ্রহ করে নিজ দখলে রাখার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে। দোয়ারাবাজার থানার এসআই (নিরস্ত্র) সঞ্জয় দত্ত বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী বৃহ¯পতিবার (১৭ সেপ্টেম্বর) মামলাটি দায়ের করেন। মামলা নম্বর ২৩। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইন্সপেক্টর মো. তরিকুল ইসলাম তালুকদার বলেন, বৃহ¯পতিবার গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু