দিরাই প্রতিনিধি::
সরকারি দল বিএনপি দিরাই’র বিরোধ থামছেইনা। জুলাই গনঅভ্যুত্থান দিবস পালন নিয়ে দুই পক্ষের আলাদা সমাবেশ এবং এমপি বিরোধী বলয়েল সমাবেশের দিন এমপি বলয়ের পরামর্শে দিরাই শহরে প্রশাসনের ১৪৪ ধারা জারী করণ নিয়ে এতোদিন ছিল দিরাই বিএনপি সরগরম। প্রায় মাস খানেক পরস্পরের বিষোদগার জিমিয়ে থাকলে গত সোমবার জেলা বিএনপির মতবিনিময় সভায় দিরাই পৌর বিএনপির সদস্য সচিব এডভোকেট ইকবাল হোসেন চৌধুরী কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে উপজেলা বিএনপির আহবায়ক এর সামনে তার বিরুদ্ধে স্বজনপ্রীতি ও দলীয় গঠনতন্ত্রে বিরোধী কাজের ফিরিস্তি তুলে ধরার জিমিয়ে থাকা বিরোধ আবার ও চাঙা হয়ে উঠেছে। দলীয় সুত্রে জানা যায়, গত সোমবার জেলা বিএনপি সাংগঠনিক সভার আয়োজন করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক, জাতীয় সংসদের হুইপ জিকে গৌছ এমপি, জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন এমপিসহ কেন্দ্রীয়, জেলা, উপজেলাও পৌরসভা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় দিরাই পৌর বিএনপির সদস্য সচিব এডভোকেট ইকবাল হোসেন চৌধুরী উপজেলা বিএনপির আহবায়ক এর সামনেই তার বিরুদ্ধে স্বজনপ্রীতি,টি আর, কাবিখা, কাবিটাসহ সরকারের উন্নয়ন কাজে স্বজন প্রীতির অভিযোগ, তাদের শান্তিপূর্ণ সমাবেশে প্রশাসন দিয়ে ১৪৪ ধারা জারী সহ দলীয় গঠন তন্ত্র বিরোধী কাজের ফিরিস্তি তুলে ধরেন। এ বিষয়ে ইকবাল হোসেন চৌধুরী বলেন, আমাদের নেতা নাছির উদ্দীন চৌধুরীর অসুস্থতার সুযোগে কিছু অযোগ্য, সুবিধাবাদীরা দলের মা- বাবা হয়ে গেছেন, তাদের দলের গঠনতন্ত্র সম্পর্কে কোন জ্ঞান নেই।দলের নিয়মনীতির তোয়াক্কা না করে আওয়ামী দোসরদের সাথে আতাত করে দলের সর্বনাশ করছেন, আমি উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ কে বিষয় টি অবহিত করেছি। উপজেলা বিএনপির সদস্য সচিব মঈন উদ্দিন চৌধুরী মাসুক বলেন, আমাকে না জানিয়ে আহবায়ক একাই সব সিদ্ধান্ত নেন।সরকারি উন্নয়ন প্রকল্পে চলছে হরিলুট। তিনি দুঃখ করে বলেন, দীর্ঘ সতেরো বছর আন্দোলন করে আমরা দলকে ঠিকিয়ে রেখেছি, যারা দীঘ দিন রাজনীতি থেকে দুরে ছিলেন, ফ্যাসিস্টদের সাথে আতাত করে ব্যবসা বানিজ্য করেছেন তারা এখন দলে নেতৃত্ব দেন।আমরা দলের সাংগঠনিক সভায় কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ কে তাদের অপকর্মের বিষয় জানিয়েছি।উপজেলা বিএনপির আহবায়ক আমির হোসেন বলেন, আমাদের নেতা নাছির উদ্দীন চৌধুরীর পরামর্শে দলের সকল সিদ্ধান্ত হচ্ছে। উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন সরকারি বিধি অনুযায়ী উন্নয়ন কাজ হচ্ছে। জেলা বিএনপির সদস্য ( স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত)এডভোকেট আব্দুল হক বলেন, দলের সাংগঠনিক সভায় কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের সামনে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ তাদের সাংগঠনিক অবস্থা তুলে ধরে বক্তব্য রেখেছেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ এক মাসের মধ্যে দিরাই উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনে আয়োজনের নির্দেশনা দিয়েছেন। আমরা আশাবাদী, সম্মেলনের মাধ্যমে ত্যাগী ও যোগ্যরা গুরুত্বপূর্ণ পদে আসীন হবেন। তিনি বলেন, বিএনপি একটি বিশাল দল, এখানে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবেই।কেন্দীয় নেতৃবৃন্দ সকল উপজেলা ও পৌরসভা নেতৃবৃন্দ কে সম্মেলন আয়োজনের নির্দশ দেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
দিরাই বিএনপির বিরোধ থামছেই না
- আপলোড সময় : ১৮-০৯-২০২৬ ০৮:১৯:০৭ অপরাহ্ন
- আপডেট সময় : ১৮-০৯-২০২৬ ০৮:২১:১৮ অপরাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দিরাই প্রতিনিধি