সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক

ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে ৩৯ জনের চোখের ছানি অপারেশন চক্ষু চিকিৎসা পেলেন ১৫৬ জন

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৬ ০১:৫৩:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৬ ০১:৫৩:৩২ পূর্বাহ্ন
ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে ৩৯ জনের চোখের ছানি অপারেশন চক্ষু চিকিৎসা পেলেন ১৫৬ জন
স্টাফ রিপোর্টার :: ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির অর্থায়নে পরিচালিত ‘দৃষ্টি’ প্রকল্পের আওতায় তাহিরপুরে দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যা¤প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে ১৫৬ জন রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়। এর মধ্যে ৪২ জনকে ছানি রোগী হিসেবে শনাক্ত করা হয় এবং ৩৯ জনের বিনামূল্যে ছানি অপারেশন করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার মোয়াজ্জমপুর উচ্চ বিদ্যালয়, মাহমুদপুরে এই চক্ষু চিকিৎসা ক্যা¤প অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা অসহায় ও দরিদ্র রোগীরা ক্যাম্পে চিকিৎসাসেবা নেন। ক্যাম্পে ছানি রোগী হিসেবে শনাক্ত ৪২ জনের মধ্যে ৩৯ জনকে একই দিন সুনামগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের বিনামূল্যে ছানি অপারেশন করা হয়। পরদিন বৃহ¯পতিবার (১৭ সেপ্টেম্বর) তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। রোগীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ শাখার উপব্যবস্থাপক সুজন পুরকায়স্থ। তিনি বলেন, ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি ডাচ্-বাংলা ব্যাংক বিভিন্ন মানবকল্যাণমূলক সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করে আসছে। বিশেষ করে দরিদ্র ছানি রোগীদের চিকিৎসা সহায়তা ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানটি সামাজিক দায়বদ্ধতা পালন করছে। তিনি আরও বলেন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় দেশের অন্যান্য জেলার মতো সুনামগঞ্জেও এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে। অনুষ্ঠানে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি সুনামগঞ্জ শাখার এআরও মারুফ আজহা রাফি এবং সুনামগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতালের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান মুস্তাকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সুনামগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতালের উদ্যোগে এবং ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে আয়োজিত এ ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ছানি অপারেশন পেয়ে রোগী ও স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সংকটে ধুঁকছে সদর হাসপাতাল

সংকটে ধুঁকছে সদর হাসপাতাল