সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন

ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৬ ০৩:০৬:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৬ ০৩:০৮:৩২ অপরাহ্ন
ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১
স্টাফ রিপোর্টার::
ছাতকে অভিযান চালিয়ে আনুমানিক ১৫ লক্ষ টাকা মূল্যের চোরাচালানকৃত ভারতীয় কসমেটিকস, শাড়ি ও লেহেঙ্গাসহ জহিনুর (২৮) নামে এক চোরাচালানকারীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন ৯ (এসআরবি ৯)। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি সাদা রঙের পিকআপ ভ্যান জব্দ করা হয়। 
শনিবার (১৯ সেপ্টেম্বর) এসআরবি ৯, সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিগত ১৮ সেপ্টেম্বর বিকেল ৪:৫৫ মিনিটে এসআরবি ৯ (সিপিসি-৩) এর একটি আভিযানিক দল ছাতক উপজেলা পরিষদের সামনে অবস্থানকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে ছাতক থানাধীন পৌরসভাস্থ পেপার মিল বাজারের একটি ভূসি মালের দোকানের সামনে পাকা রাস্তার উপর কতিপয় ব্যক্তি পিকআপে অবৈধভাবে ভারতীয় চোরাচালানের মালামাল নিয়ে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি বিকেল ৫:১০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছালে এসআরবির উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি সাদা রঙের পিকআপ রেখে পালানোর চেষ্টা করে। এ সময় তাকে আটক করা হয়।
আটককৃত জহিনুর (২৮) সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার জগন্নাথপুর গ্রামের মোঃ আতাবুরের ছেলে। পরবর্তীতে তল্লাশি চালিয়ে পিকআপের ভেতর থাকা চৌদ্দটি প্লাস্টিকের বস্তা থেকে ৩৭৩ পিস ভারতীয় শাড়ি, ১৭ পিস লেহেঙ্গা, ১৪৩৪ পিস ফেসওয়াশ, ২৬৭ পিস সানস্ক্রিন, ৪১০ পিস ময়েশ্চারাইজার, ৬ পিস শেকমেট মিল্ক ও ৫ পিস প্রোটিন পাউডার উদ্ধার করা হয়। জব্দকৃত মালামাল ও পিকআপের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লক্ষ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি স্বীকার করেছে যে, সে বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ উপায়ে ভারত থেকে এসব পণ্য এনে নিজের হেফাজতে রেখেছিল। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক তাকে এবং জব্দকৃত আলামত সুনামগঞ্জের ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু