সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম

সুনামগঞ্জ সদর হাসপাতাল জনবল সংকট দ্রুত নিরসন করুন

  • আপলোড সময় : ২০-০৯-২০২৬ ১২:২১:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৬ ১২:২১:৪৮ পূর্বাহ্ন
সুনামগঞ্জ সদর হাসপাতাল জনবল সংকট দ্রুত নিরসন করুন
সুনামগঞ্জ সদর হাসপাতালের বর্তমান চিত্র শুধু একটি হাসপাতালের জনবল সংকটের বিষয় নয়; এটি হাওরাঞ্চলের বিপুল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা পাওয়ার বাস্তব দুর্ভোগের প্রতিচ্ছবি। ২৫০ শয্যার এই হাসপাতালে প্রতিদিন ৭০০ থেকে ৮০০ রোগী চিকিৎসা নিতে আসছেন, কোনো কোনো দিন সংখ্যা ৯০০ ছাড়িয়ে যাচ্ছে। অথচ ৭৪টি চিকিৎসক পদের বিপরীতে কর্মরত মাত্র ২৫ জন। নার্স, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টের পদেও রয়েছে বড় ধরনের ঘাটতি। এই বাস্তবতায় মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা কতটা কঠিন, তা সহজেই অনুমেয়। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এই সংকট সাময়িক নয়। গত সাত-আট মাস ধরে হাসপাতালটিতে অতিরিক্ত রোগীর চাপ অব্যাহত রয়েছে। অথচ রোগীর সংখ্যা বাড়লেও সেই অনুপাতে চিকিৎসক, নার্স, ওষুধ, শয্যা কিংবা অন্যান্য সহায়ক জনবল বাড়েনি। ফলে সীমিত জনবলকে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। এতে চিকিৎসকদের ওপর যেমন অসহনীয় চাপ তৈরি হচ্ছে, তেমনি রোগীরাও দীর্ঘ অপেক্ষা, পর্যাপ্ত চিকিৎসক না পাওয়া এবং প্রয়োজনীয় ওষুধের সংকটে পড়ছেন। একটি সরকারি হাসপাতালের মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষের জন্য সহজলভ্য ও সাশ্রয়ী চিকিৎসা নিশ্চিত করা। কিন্তু সেখানে যদি রোগীকে চিকিৎসকের অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা থাকতে হয় কিংবা হাসপাতাল থেকে ওষুধ না পেয়ে বাইরে থেকে কিনতে হয়, তাহলে সরকারি স্বাস্থ্যসেবার কাক্সিক্ষত লক্ষ্য ব্যাহত হয়। বিশেষ করে দরিদ্র ও নি¤œআয়ের মানুষের জন্য এ পরিস্থিতি আরও দুর্ভোগের। সুনামগঞ্জের ভৌগোলিক বাস্তবতাও বিবেচনায় নেওয়া জরুরি। জেলার প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে অনেক মানুষ উন্নত চিকিৎসার আশায় সদর হাসপাতালে আসেন। জেলা পর্যায়ে এটি তাদের অন্যতম প্রধান চিকিৎসাকেন্দ্র। ফলে এই হাসপাতালের সক্ষমতা দুর্বল হলে তার প্রভাব পড়ে পুরো জেলার স্বাস্থ্যব্যবস্থায়। এ অবস্থায় শুধু চিকিৎসক নিয়োগ করলেই হবে না; নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্টসহ প্রয়োজনীয় সব পদ দ্রুত পূরণ করতে হবে। ২৫০ শয্যার হাসপাতাল দিয়ে যখন নিয়মিত তিন গুণের বেশি রোগীকে সেবা দিতে হচ্ছে, তখন বাস্তব রোগীর চাপ বিবেচনায় শয্যা ও জনবল বৃদ্ধির উদ্যোগও জরুরি। প্রয়োজনীয় ওষুধের সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি হাসপাতালের পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনার দিকেও নজর দিতে হবে। আমরা মনে করি, সুনামগঞ্জ সদর হাসপাতালের সংকট দীর্ঘদিনের হলেও এর সমাধান অসম্ভব নয়। প্রয়োজন শুধু প্রশাসনিক সদিচ্ছা, বাস্তবভিত্তিক পরিকল্পনা এবং দ্রুত সিদ্ধান্ত। মানুষের জীবন ও স্বাস্থ্য নিয়ে আর অপেক্ষা নয় - সুনামগঞ্জ সদর হাসপাতালের জনবল ও অবকাঠামোগত সংকট নিরসনে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ

হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ