সাহিত্য পত্রিকা ‘কালীদহ’র তৃতীয় সংখ্যার প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
- আপলোড সময় : ২০-০৯-২০২৬ ১২:২৭:১৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২০-০৯-২০২৬ ১২:২৭:১৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে সাহিত্যপত্রিকা ‘কালীদহ’-এর তৃতীয় সংখ্যার প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে কালীদহ সাহিত্য পরিষদের আয়োজনে এ প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন প্রফেসর সৈয়দ মহিবুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. আজিজুর রহমান তহুর। স্বাগত বক্তব্য রাখেন কালীদহ’র সম্পাদক নাসরীন আক্তার খানম।
প্রকাশনা উৎসবে বক্তব্য দেন সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহাদত হোসেন, ডা. সৈয়দ মনোওয়ার আলী, লেখক সুখেন্দু সেন, সুনামগঞ্জ পৌর কলেজের সাবেক অধ্যক্ষ শেরগুল আহমেদ, সুনামগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান রোকসানা পারভীন, মোর্শেদ আহমদ, সুনামগঞ্জ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান
ও বুয়েট শিক্ষার্থী অর্জন রায়।
বক্তারা ‘কালীদহ’-এর তৃতীয় সংখ্যার প্রকাশনাকে সুনামগঞ্জের সাহিত্যচর্চায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি স্থানীয় লেখক ও সাহিত্যকর্মীদের সৃজনশীলতা বিকাশে এ ধরনের সাহিত্য আয়োজন আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ