সুনামগঞ্জ , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের

শান্তিগঞ্জে সিরাজুল ইসলাম স্মরণে দোয়া মাহফিল

  • আপলোড সময় : ২০-০৯-২০২৬ ১২:২৯:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৬ ১২:২৯:৪১ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে সিরাজুল ইসলাম স্মরণে দোয়া মাহফিল
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের রওজাতুল কোরআন ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার সাবেক সভাপতি মরহুম সিরাজুল ইসলামের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় ইউনিয়নের হরিনগর গ্রামের মাদ্রাসার সভাকক্ষে এ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার মুহতামিম মাওলানা আজির উদ্দিন। গণমাধ্যমকর্মী আবদুর রহমান জামী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। আলোচনা সভায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মাস্টার আতাউর রহমান, দরগাপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য রওশন খান সাগর, সিনিয়র সহসভাপতি আজিজুর রহমান, পরিচালনা কমিটির সদস্য মো. সিতু মিয়া, মাওলানা আবদুল মোমিন, ইয়াকুব শাহরিয়ার, মিছবাহ উদ্দীন, আতাউর রহমান, মো. বকুল মিয়া, আনোয়ার রূপ, আবু বকর হাসান, আবুল হাসনাত ও মাওলানা জাকারিয়া মাহবুব। এছাড়া মরহুম সিরাজুল ইসলামের পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন তাঁর বড় ছেলে মো. তফিকুল ইসলাম। বক্তারা মরহুমের কর্মময় জীবন ও মাদ্রাসার উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন। মাহফিলে আগত অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা করেন গ্রিসপ্রবাসী শেখ আবদুল আউয়াল। এ সময় এলাকার স্থানীয় মুরব্বি, যুবসমাজ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে মরহুম সিরাজুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম মাওলানা আজির উদ্দিন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন

কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন