সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

রাজগোবিন্দ প্রাথমিক বিদ্যালয় মাঠে মাটি ভরাট ও সীমানা প্রাচীর নির্মাণের দাবি

  • আপলোড সময় : ০৩-১০-২০২৪ ০৯:২০:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১০-২০২৪ ০৯:২০:২৯ পূর্বাহ্ন
রাজগোবিন্দ প্রাথমিক বিদ্যালয় মাঠে মাটি ভরাট ও সীমানা প্রাচীর নির্মাণের দাবি
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ শহরের ঐতিহ্যবাহী ও প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ের মাঠ থাকা সত্ত্বেও বর্ষার বা বৃষ্টির দিনে পানি জমে কাদার সৃষ্টি হয়ে থাকে। ফলে শিক্ষার্থীদের খেলাধূলা বা অন্য কোনো কাজ করা সম্ভব হচ্ছে না। এছাড়া বিদ্যালয়ের পশ্চিম দিকে সীমানা প্রাচীর নির্মাণ না হওয়ায় অনিরাপত্তায় চুরির ঘটনা ঘটে চলেছে। তাই মাঠে মাটি ভরাট ও বাউন্ডারি দেয়াল নির্মাণের দাবি শিক্ষার্থী ও অভিভাবকদের। জানা যায়, ২০১৫ সালে সুনামগঞ্জের তৎকালীন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের প্রচেষ্টায় বিদ্যালয়ের অবকাঠামোগত বেশ উন্নয়ন হয়। ওই সময় অত্যন্ত নিচু থাকা এই মাঠে মাটি ভরাট করে বেশ উঁচু করা হয়। মাঠের কোণে একটি মেইল ওয়াস ব্লক নির্মাণ করা হয়, বাউন্ডারি দেয়াল উঁচুকরণ হয়। বিদ্যালয় মেরামতসহ রং করা হয়। শিক্ষার্থীদের নিরাপদ পানি সংকট মেটাতে সাবমার্সিবল নলকূপ স্থাপন করে দেয়া হয়। ওই সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন বিদ্যালয়ের সামনের দিকে একটি দৃষ্টিনন্দন গেইট নির্মাণের ব্যবস্থা করেন। কিন্তু বিদ্যালয়ের পশ্চিম দিকের বাউন্ডারি দেয়াল নির্মাণের সিদ্ধান্ত হলেও অদ্যাবধি দেয়াল নির্মাণের কোনো উদ্যোগ নেয়া হয়নি। বাউন্ডারি দেয়াল নির্মাণ না হওয়ায় এবং দেয়াল উঁচুকরণ না হওয়ায় গাছ-পালা গরু-ছাগলে খেয়ে নষ্ট করছে এবং বিদ্যালয়ের নিরাপত্তা না থাকায় চুরির ঘটনাও ঘটে চলেছে। শিক্ষার্থী অভিভাবক সালেহা বেগম বলেন, আমরা ছোট ছোট শিশুদের নিয়ে বিদ্যালয়ে আসি। তাদের জন্য অপেক্ষা করতে হয়। এই জন্য আমরা ৩০-৪০ জন অভিভাবক মাঠে বসে অপেক্ষা করি। মাঠ নিচু। তাই বৃষ্টি হলে পানি জমে পুকুরের মতো হয়ে যায়। পরে কাদার সৃষ্টি হয়। এই সমস্যা নিরসনে মাঠে মাটি ভরাট জরুরি দরকার। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও সাংবাদিক আকরাম উদ্দিন জানান, সুনামগঞ্জের তৎকালীন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম মহোদয়ের সময়ে বিদ্যালয়ের মাটি ভরাটসহ অনেক উন্নয়ন হয়েছে। এরপর আর কোনো উন্নয়ন হয়নি। এবার শিক্ষার্থী অভিভাবকদের ভোগান্তি কমিয়ে আনতে মাঠে মাটি ভরাট খুবই জরুরি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাছমিন বেগম চৌধুরী বলেন, বিদ্যালয়ের পশ্চিম দিকের বাউন্ডারি দেয়াল নির্মাণের জন্য জেলা প্রশাসনে একাধিকবার আবেদন করেছি। কিছুই হয়নি। বৃষ্টির দিনে বিদ্যালয়ের মাঠে পানি জমে কাদার সৃষ্টি হয়। অভিভাবকেরা বসতে পারেন না, শিক্ষার্থীরা খেলাধূলা করতে পারে না। বাউন্ডারি নির্মাণ এবং মাঠে মাটি ভরাট জরুরি প্রয়োজন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী