সুনামগঞ্জ , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

দিরাইয়ে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

  • আপলোড সময় : ২১-০৯-২০২৬ ০৮:০৮:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৯-২০২৬ ০৮:০৮:২৯ অপরাহ্ন
দিরাইয়ে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত
দিরাই প্রতিনিধ:: "সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি"এই প্রত্যয়ে দিরাইয়ে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দিরাই উপজেলা পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)শান্তি দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা করে। র্যালী শেষে উপজেলা কৃষি অধিদপ্তরের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।দিরাই পিএফজির সদস্য ও রাজানগর ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহমদের সভাপতিত্বে এবং পিএফজি সমন্বয়কারী সামছুল ইসলাম সরদার খেজুরের সঞ্চালনায় সভায় অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, দিরাই উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদ হাসান আলেক। দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লালবাঁশী দাস, দিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিপ্রা রায়,মহিলা অধিদপ্তরের লক্ষী রানী তালুকদার, কর্ণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুবিনা আক্তার, দিরাই উপজেলা কৃষকদলের আহ্বায়ক সালাহ উদ্দিন তালুকদার। সভায় স্বাগত বক্তব্য দেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের কুদরত পাশা। তিনি বলেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (এমআইপিএস) প্রকল্প শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সমন্বিত ও অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ হিসেবে কাজ করছে। বহুদলীয় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি), ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) এবং বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে গঠিত ইন্টারফেইথ পিস প্ল্যাটফর্মের মাধ্যমে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ নেওয়া হচ্ছে, সম্প্রীতি সমাবেশ, সম্প্রীতি অলিম্পিয়াড, সাংস্কৃতিক অনুষ্ঠান, মানববন্ধন, বিতর্ক প্রতিযোগিতা ও নাটিকা মঞ্চায়নের মতো বিভিন্ন পিস ইভেন্টের মাধ্যমে সমাজে সহনশীলতা, গণতান্ত্রিক মূল্যবোধ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে। সভায় বক্তব্য রাখেন দিরাই উপজেলা জাসাসের আহ্বায়ক সৈদুর রহমান তালুকদার, প্রশান্ত সাগর দাস, করিমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহ আলম, সাবেক সাধারণ সম্পাদক জুনেদ মিয়া, ইউনিয়ন পরিষদের সদস্য রোপিয়া বেগম, ফরিদা আক্তার, রাহেলা বেগম ও হাফছা বেগম, ইয়ুথ পিস অ্যাম্বাসেডর লিপিকা বিশ্বাস, আশরাফ হোসেন, হাবিবুর রহমান, তাকমিনা ও নাজিয়া সরদার প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর

প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর