সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

লাস্ট হোপ ইউকে’র উদ্যোগে বিনামূল্যে চক্ষুরোগীদের ছানি অপারেশন

  • আপলোড সময় : ০৩-১০-২০২৪ ০৯:২২:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১০-২০২৪ ০৯:২২:২৭ পূর্বাহ্ন
লাস্ট হোপ ইউকে’র উদ্যোগে বিনামূল্যে চক্ষুরোগীদের ছানি অপারেশন
স্টাফ রিপোর্টার :: লাস্ট হোপ ইউকে’র উদ্যোগে চক্ষু রোগীদের চোখের ছানি অপারেশন করা হয়েছে। শহরের ইকবালনগর এলাকায় ভার্ড আই হসপিটালে চক্ষু রোগীদের এই অপারেশন করা হয়। চক্ষু রোগীদের অপারেশন উপলক্ষে বিভিন্ন স্থান থেকে আগত ৫৫ জন চক্ষু রোগীকে বাছাই করে ৫০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এর মধ্য থেকে ২০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে ছানি অপারেশন করা হয়েছে। বুধবার বেলা ১১টায় ভার্ড আই হসপিটালে ছানি অপারেশন রোগীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন লাস্ট হোপ ইউকে’র বাংলাদেশ প্রতিনিধি ডা. আনোয়ার হোসেন। এতে বক্তব্য রাখেন ভার্ড আই হসপিটালের ম্যানেজার মো. নুর হোসেন, সিনিয়র সাংবাদিক আকরাম উদ্দিন, সংগঠনের প্রতিনিধি ডা. নাজমুল ইসলাম পল্লব। আলোচনা সভা শেষে ছানি অপারেশন রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধ ও চশমা প্রদান করা হয়। এবারের আর্থিক সহযোগিতা করেছেন লাস্ট হোপ ইউকে’র প্রতিনিধি আতিক আজাদ ও হাকিম আলী মনসুর। এতে সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ প্রতিনিধি ডা. আব্দুল হাফিজ আনোয়ার। আলোচনা সভায় লাস্ট হোপ ইউকে’র বাংলাদেশ প্রতিনিধি ডা. আনোয়ার হোসেন বলেন, প্রবাসীদের অনুদানে প্রতি বছর আমরা চক্ষু রোগীদের বিনামূল্যে চিকিৎসা দিয়ে থাকি। একই সাথে চক্ষু রোগীদের বিনামূল্যে ছানি অপারেশন করানোর ব্যবস্থা করি। এই ধারাবাহিকতায় এবারও আমরা সাধারণ চক্ষু রোগীদের বিনামূল্যে চিকিৎসা দিয়েছি। চোখে ছানি পড়া রোগীদের বিনামূল্যে ছানি অপারেশন করে দিয়েছি। আগামীতে আবারও চক্ষু রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেয়া হবে। তিনি প্রবাসী অনুদানদাতাদের জন্য সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য