সুনামগঞ্জ , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান
প্রাথমিক শিক্ষা

জেলা পর্যায়ে ৩জন গুণী শিক্ষক নির্বাচিত

  • আপলোড সময় : ২২-০৯-২০২৬ ০৯:৪৬:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৬ ০৯:৪৬:১৭ পূর্বাহ্ন
জেলা পর্যায়ে ৩জন গুণী শিক্ষক নির্বাচিত
স্টাফ রিপোর্টার :: প্রাথমিক শিক্ষায় দায়িত্বশীলতা, নিষ্ঠা ও অবদানের স্বীকৃতি হিসেবে সুনামগঞ্জে জেলা পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন তিন শিক্ষক। জেলার ১২টি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে যাচাই বাছাই ও প্রক্রিয়া শেষে জেলা প্রশাসকের সঙ্গে পরামর্শক্রমে তাদের নাম চূড়ান্ত করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। সোমবার (২১ সেপ্টেম্বর) জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহন লাল দাস স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে জেলা পর্যায়ে নির্বাচিত তিন গুণী শিক্ষকের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। নির্বাচিত তিন শিক্ষক হলেন সুনামগঞ্জ সদর উপজেলার রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাছমিন বেগম চৌধুরী, মধ্যনগর উপজেলার নয়াবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূরুল আলম এবং শাল্লা উপজেলার শান্তিপুর ইসমাইল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সীমান্ত তালুকদার। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন উপজেলার শিক্ষকদের মধ্য থেকে গুণী শিক্ষক নির্বাচনের প্রক্রিয়া স¤পন্ন করা হয়। পরবর্তীতে নির্বাচিত শিক্ষকদের প্রয়োজনীয় তথ্য নির্ধারিত ছকে বিভাগীয় উপপরিচালকের কার্যালয়ে পাঠানো হয়েছে। জেলা পর্যায়ে নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাছমিন বেগম চৌধুরী বলেন, যেকোনো কাজের স্বীকৃতি দায়িত্ব পালনে নতুন অনুপ্রেরণা তৈরি করে। এই সম্মান শুধু ব্যক্তিগত অর্জন নয় বিদ্যালয়ের শিক্ষার্থী, সহকর্মী ও অভিভাবকদের সহযোগিতারও স্বীকৃতি। ভবিষ্যতে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আরও দায়িত্বশীলভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। মধ্যনগরের নয়াবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূরুল আলম বলেন, হাওরাঞ্চলের প্রতিকূল পরিবেশে শিশুদের নিয়মিত বিদ্যালয়ে আনা এবং তাদের পড়াশোনায় ধরে রাখা শিক্ষকদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। জেলা পর্যায়ে এই স্বীকৃতি তার দায়িত্ববোধ আরও বাড়িয়েছে। হাওরাঞ্চলের পিছিয়ে থাকা শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে কাজ করে যাওয়ার কথা জানান তিনি। শাল্লার শান্তিপুর ইসমাইল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সীমান্ত তালুকদার বলেন, একজন শিক্ষক হিসেবে এই স্বীকৃতি তার জন্য গুরুত্বপূর্ণ অর্জন। শিশুদের মেধা বিকাশ ও শিক্ষার প্রতি আগ্রহ তৈরিতে যে প্রচেষ্টা চালিয়ে আসছেন, ভবিষ্যতেও তা অব্যাহত রাখবেন বলে জানান তিনি। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস বলেন, যোগ্য ও দায়িত্বশীল শিক্ষকদের কাজের মূল্যায়নের অংশ হিসেবেই গুণী শিক্ষক নির্বাচন করা হয়েছে। নির্বাচিত শিক্ষকদের তথ্য ইতোমধ্যে বিভাগীয় উপপরিচালকের কার্যালয়ে পাঠানো হয়েছে। এ ধরনের স্বীকৃতি শিক্ষকদের নিজ নিজ দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা

জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা