সুনামগঞ্জ , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে বিএনপি’র দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ এক এক করে সব ষড়যন্ত্রের জবাব দেব : প্রধানমন্ত্রী জামালগঞ্জে মাদক মামলায় গ্রেপ্তার অটোরিকশাচালকের মুক্তির দাবিতে মানববন্ধন দিরাইয়ে বিএনপি’র দুই বলয়ের পৃথক কর্মসূচি “পলাতকের বংশধররা আর বাংলাদেশে ফিরবে না” যাদুকাটায় বালুখেকোদের দাপট জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে মানবিক দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল : প্রধানমন্ত্রী গণহত্যাকারীদের দেশে রাজনীতি করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী হারিয়ে যাচ্ছে হাওরাঞ্চলের ধানের বহু জাত ফসলরক্ষা বাঁধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন : প্রধানমন্ত্রী আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০ উদ্বোধন হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ মানুষের ভালোবাসায় লোকালয়ে গড়ে উঠেছে পাখিদের অভয়াশ্রম ধর্মপাশা চৌকি আদালত লিগ্যাল এইড কমিটি সক্রিয়করণে সভা মঙ্গলকাটায় পুলিশ ক্যাম্প স্থাপনের আশ্বাস ওসি’র জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ

‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ

  • আপলোড সময় : ২২-০৯-২০২৬ ০৫:৩২:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৬ ০৫:৩২:৫১ অপরাহ্ন
‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ
‎ মো. বায়েজীদ বিন ওয়াহিদ::
সুনামগঞ্জের জামালগঞ্জে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বাড়ানোর লক্ষ্যে হালির হাওরের সড়কের পাশে ১০০টি তালগাছের চারা রোপণ করা হয়েছে। ‎মঙ্গলবার দিনব্যাপী উপজেলার জামালগঞ্জ উত্তর ইউনিয়নের হালির হাওরের সড়কের উভয় পাশে এসব চারা রোপণ করা হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হয়। ‎বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশক্রমে এবং সিলেট রেঞ্জের  উপ-মহাপরিচালক ও সুনামগঞ্জ জেলা কমান্ড্যান্টের সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচিটি বাস্তবায়ন করা হয়। ‎বৃক্ষরোপণ কর্মসূচিতে জামালগঞ্জ উত্তর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও সদস্যরা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খালেদ আহমদ, উপজেলা প্রশিক্ষক প্রবেশ সরকার, উত্তর ইউনিয়ন দলনেতা আনোয়ার হোসাইন, দলনেত্রী, ইউনিয়ন আনসার কমান্ডার এবং সঞ্জীবন প্লাটুনের ভিডিপি সদস্যরা অংশ নেন। ‎উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খালেদ আহমদ বলেন, তালগাছ পরিবেশের ভারসাম্য রক্ষা, ভূমিক্ষয় রোধ এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি তালের রস, শাঁস ও গুড়সহ বিভিন্ন পণ্য গ্রামীণ অর্থনীতিতে অবদান রাখে। তাই দেশীয় প্রজাতির বৃক্ষ রোপণের পাশাপাশি রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে। ‎তিনি বলেন, জননিরাপত্তা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের পাশাপাশি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পরিবেশ সংরক্ষণেও ভূমিকা রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় হাওরাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়কের পাশে তালগাছের চারা রোপণ করা হয়েছে। ‎স্থানীয় এলাকাবাসী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে রোপণ করা চারাগুলোর পরিচর্যা ও সংরক্ষণে সহযোগিতার আশ্বাস দেন। ‎

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
এক এক করে সব ষড়যন্ত্রের জবাব দেব : প্রধানমন্ত্রী

এক এক করে সব ষড়যন্ত্রের জবাব দেব : প্রধানমন্ত্রী