সুনামগঞ্জ , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম

দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ

  • আপলোড সময় : ২২-০৯-২০২৬ ০৫:৪০:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৬ ০৫:৪০:৫১ অপরাহ্ন
দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ
স্টাফ রিপোর্টার:: পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে জেলা যুবদলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করার আহ্বান জানান। আলফাত স্কয়ারে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, সন্ত্রাস, নৈরাজ্য ও জনজীবনে অস্থিরতা সৃষ্টির কোনো প্রচেষ্টা গ্রহণযোগ্য নয়। একটি মহল পরিকল্পিতভাবে সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের স্থিতিশীলতা নষ্ট করার অপচেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজনৈতিকভাবে জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ করার ওপর গুরুত্ব দেন তারা। বক্তারা আরও বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে সহিংসতা, সন্ত্রাস বা জনমনে আতঙ্ক সৃষ্টির ঘটনা ঘটলে তা প্রতিহত করতে জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যাবে যুবদল। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো নাশকতা বা সহিংসতার ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। সমাবেশে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল রশিদ আমিন, সহ সভাপতি সুহেল মিয়া, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ কয়েছ, যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, মমিনুল হক কালারচান ও নুর আলম, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, সহদপ্তর সম্পাদক সামরুল ইসলাম শ্যামল, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মঈনুদ্দিন আহমেদ রিপন, আইন সম্পাদক অ্যাডভোকেট দবির উদ্দিন, পৌর যুবদলের আহ্বায়ক আজিজুর রহমান সৌরভ এবং জেলা যুবদল নেতা শাহ ফরহাদ উপস্থিত ছিলেন। এ ছাড়া জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও মিছিল ও সমাবেশে অংশ নেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ