সুনামগঞ্জ , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

  • আপলোড সময় : ২২-০৯-২০২৬ ০৯:১৩:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৬ ০৯:১৩:৫৬ অপরাহ্ন
দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজার উপজেলার হাজী নূরউল্লাহ তালুকদার দশগাঁও উচ্চ বিদ্যালয়ে এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের আরও ভালো ফলাফলে উৎসাহিত করতে অনুষ্ঠানে বিদ্যালয়ের দাতা পরিবারের পক্ষ থেকে বিশেষ পুরস্কার ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আশরাফুল হকের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মুহাম্মদ জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় অফিসার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিজিত রঞ্জন কর এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থী ফারহানা আক্তার পাপিয়া। বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছা. জায়দা বেগম, দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এইচ এম কামাল, বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও লিচু মিয়া স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল মিজানুর রহমান মিজান, প্রতাপপুর সিদ্দিকে আকবর (রা.) দাখিল মাদ্রাসার সভাপতি কাজী রাহিন ইসলাম মিসলু, লোহালিয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য প্রতাব মিয়া এবং বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও প্রতাপপুর সিদ্দিকে আকবর (রা.) দাখিল মাদ্রাসার শিক্ষক মো. সোহেল মিয়া। অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলী, মো. আলমগীর হোসেন, এহসানুল হক ও আবু রায়হানসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। পরে অতিথিগণ কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন। পুরস্কার পেয়ে শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও ভালো ফলাফলের প্রত্যয় ব্যক্ত করে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা

দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা