তাহিরপুরে বিদেশি মদসহ গ্রেপ্তার ২
- আপলোড সময় : ২৪-০৯-২০২৬ ০৯:১৬:৩৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৪-০৯-২০২৬ ০৯:১৬:৩৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
তাহিরপুরে অভিযান চালিয়ে ২৮ বোতল বিদেশি মদসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৯। বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের মাহারাম গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের আলেক মিয়ার ছেলে মো. তানভীর আহমদ (৩০) এবং একই এলাকার মৃত নুর জামালের ছেলে মো. রাকিব হোসেন (১৯)।
এসআরবি-৯ সূত্রে জানা যায়, মাহারাম গ্রামের একটি বসতবাড়ির পেছনে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে - এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসআরবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি একটি প্লাস্টিকের বস্তা হাতে নিয়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা বস্তায় বিদেশি মদ থাকার কথা স্বীকার করে। তল্লাশি চালিয়ে তাদের হেফাজতে থাকা সাদা রঙের প্লাস্টিকের বস্তা থেকে ২৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গ্রেপ্তার দুজন ও জব্দ করা আলামত তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ