সুনামগঞ্জ , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তিন দিনব্যাপী উৎসব শুরু, ২৮ বছরের পথচলায় লোকদল শিল্পীগোষ্ঠী ছাতকে ছাত্রদল ও ছাত্রশিবির সংঘর্ষে আহত ৫০ দিরাই পৌরসভা প্রতিষ্ঠার ২৭ বছর, নাগরিক সুবিধা সেই তিমিরে ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি ‎পটিয়া থেকে ৫১৪৮, এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে নিয়োগের চিত্র জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি

তিন দিনব্যাপী উৎসব শুরু, ২৮ বছরের পথচলায় লোকদল শিল্পীগোষ্ঠী

  • আপলোড সময় : ২৫-০৯-২০২৬ ০১:১২:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৯-২০২৬ ০১:১৩:১৮ পূর্বাহ্ন
তিন দিনব্যাপী উৎসব শুরু, ২৮ বছরের পথচলায় লোকদল শিল্পীগোষ্ঠী
স্টাফ রিপোর্টার::
হাওর, নদী আর লোকঐতিহ্যের জনপদ সুনামগঞ্জ। এই জনপদের মাটি ও মানুষের জীবন থেকে উঠে আসা গান, সুর ও সংস্কৃতিকে ধারণ করে দীর্ঘ ২৮ বছর ধরে কাজ করে যাচ্ছে সাংস্কৃতিক সংগঠন লোকদল শিল্পী গোষ্ঠী ও লোকজ সংগীত বিদ্যালয়। শুধু সাংস্কৃতিক আয়োজন নয়, নতুন প্রজন্মকে লোকসংগীত ও লোকজ সংস্কৃতির সঙ্গে পরিচিত করে তোলার পাশাপাশি শিল্পী তৈরির ক্ষেত্রেও সংগঠনটি রেখে চলেছে ভূমিকা। প্রতিষ্ঠার ২৮ বছর পূর্তি উপলক্ষে এবার সংগঠনটির আয়োজনে শুরু হয়েছে তিন দিনব্যাপী উৎসব। আলোচনা সভা, সংবর্ধনা, ম্যাগাজিন অনুষ্ঠান এবং নানা ধরনের সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে উঠেছে জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তন। বৃহ¯পতিবার সকাল ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা। আগামী শনিবার (২৬ সেপ্টেম্বর) পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে চলবে অনুষ্ঠানমালা। ২৮ বছরের সাংস্কৃতিক অভিযাত্রা : ১৯৯৮ সালে যাত্রা শুরু করেছিল লোকদল শিল্পী গোষ্ঠী। প্রতিষ্ঠার পর থেকে নানা প্রতিকূলতা পেরিয়ে সংগঠনটি ধীরে ধীরে সুনামগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে নিজেদের অবস্থান তৈরি করেছে। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বিধান চন্দ্র বণিক বাঁধন জানান, দীর্ঘ এই পথচলায় সংগঠনটি গান ও সংস্কৃতিচর্চার পাশাপাশি শিল্পী তৈরির একটি সাংস্কৃতিক বিদ্যাপীঠ হিসেবে কাজ করেছে। এই সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে গড়ে উঠেছেন অনেক শিল্পী। তাঁদের মধ্যে চ্যানেল আই সেরা কণ্ঠখ্যাত আশিক, মোহন, জয়ন্ত ও দীপুর মতো শিল্পীদের নাম বিশেষভাবে উল্লেখ করেন সংগঠনের সংশ্লিষ্টরা। তাঁদের অনেকে সুনামগঞ্জের গ-ি ছাড়িয়ে সিলেট বিভাগ, দেশ এবং দেশের বাইরেও নিজেদের প্রতিভার পরিচয় দিয়েছেন। প্রতিষ্ঠাতা সভাপতি বিধান চন্দ্র বণিক বাঁধন বলেন, ১৯৯৮ সালে যে পথচলা শুরু হয়েছিল, নানা প্রতিকূলতার মধ্য দিয়ে সেটি আজ ২৮ বছরে এসে পৌঁছেছে। প্রতিবছরের তুলনায় এবার আরও আনন্দ, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বর্ষপূর্তি উদযাপন করা হচ্ছে। তিনি সংগঠনের নবনির্বাচিত সাধারণ স¤পাদক সাদিক আলম সাজুসহ সংগঠনের সব কর্মকর্তা ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানান। উৎসবে লোকসংস্কৃতির নানা আয়োজন : উৎসবের প্রথম দিনেই শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যায় সাধারণ স¤পাদক সাদিক আলম সাজুর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। মহিলা স¤পাদক ফাহিমা আক্তার নিশির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেলগুল আহমেদ, রবীন্দ্র চন্দ্র রায়, অ্যাডভোকেট মো. পারভেজ আহমেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কুমকুম চন্দ, স্বপন সরকারসহ সংগঠনের কর্মকর্তা, শিল্পী, সংস্কৃতিকর্মী ও শুভানুধ্যায়ীরা। আয়োজকেরা জানান, তিন দিনব্যাপী উৎসবে আলোচনা সভার পাশাপাশি সুনামগঞ্জের নিজস্ব লোকঐতিহ্যের নানা অনুষঙ্গ তুলে ধরা হবে। থাকবে ঐতিহ্যবাহী ধামাইল গান, ধামাইল নৃত্য, জারি, সারি ও একক সংগীত পরিবেশনা। সাংস্কৃতিক এই আয়োজনের মধ্য দিয়ে একদিকে যেমন প্রতিষ্ঠার ২৮ বছরের পথচলাকে স্মরণ করা হচ্ছে, অন্যদিকে নতুন প্রজন্মের কাছে সুনামগঞ্জের লোকজ সংস্কৃতিকে তুলে ধরারও চেষ্টা করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ছাতকে ছাত্রদল ও ছাত্রশিবির সংঘর্ষে আহত ৫০

ছাতকে ছাত্রদল ও ছাত্রশিবির সংঘর্ষে আহত ৫০