সুনামগঞ্জ , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূমধ্যসাগর থেকে এক সপ্তাহে ১৬০ বাংলাদেশি উদ্ধার এক কলসি পানির জন্য পাড়ি দিতে হয় এক কিলোমিটার পথ দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত, বাঁচাতে গিয়ে পিতা আহত বিকাশ -লিপি- সানোয়ারা দিরাই'র গুনি শিক্ষক ঢাকায় আন্তর্জাতিক মানের গলফ ও বিনোদনের নতুন কেন্দ্র বসুন্ধরা সুপার গলফ জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‎জামালগঞ্জে প্রাথমিক শিক্ষায় অবদানের গুণী স্বীকৃতি পেলেন ৩ শিক্ষক তিন দিনব্যাপী উৎসব শুরু, ২৮ বছরের পথচলায় লোকদল শিল্পীগোষ্ঠী ছাতকে ছাত্রদল ও ছাত্রশিবির সংঘর্ষে আহত ৫০ দিরাই পৌরসভা প্রতিষ্ঠার ২৭ বছর, নাগরিক সুবিধা সেই তিমিরে ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি ‎পটিয়া থেকে ৫১৪৮, এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে নিয়োগের চিত্র জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার
কিছু কথা

‘কালীদহ’ তৃতীয় সংখ্যার প্রকাশনা উৎসব নাসরীন আক্তার রুবি

  • আপলোড সময় : ২৫-০৯-২০২৬ ০১:১৫:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৯-২০২৬ ০১:১৫:৩৬ পূর্বাহ্ন
‘কালীদহ’ তৃতীয় সংখ্যার প্রকাশনা উৎসব নাসরীন আক্তার রুবি
হাঁটি হাঁটি পা পা করে কালীদহ তৃতীয় সংখ্যা প্রকাশনা উৎসব স¤পন্ন করেছে। ১৯/০৯/২৬ ইংরেজি তারিখ সন্ধ্যা সাড়ে ছয়টায় শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে এই প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। ভাটিবাংলার এই জনপদ চিরদিন লোকগানে, বাউল গানে, কবিগানে সমৃদ্ধ; আর এই জনপদের ভৌগোলিক কিংবদন্তি ‘কালীদহ’। পত্রিকাটির নাম কালীদহ, নামকরণের তাৎপর্য প্রথম সংখ্যায় বর্ণিত হয়েছে। এই জনপদের বিস্তৃত হাওর ‘কালীদহ’ নামক সাগরের উত্তরসূরি। এখানে মানুষ প্রকৃতির সাথে করে লীলাখেলা, করে সংগ্রাম। ভাটিবাংলার জীবন ও প্রকৃতি, আবহমান রূপ, ইতিহাস-ঐতিহ্য, শিল্প সাহিত্য, শিক্ষা, সংগ্রাম, তথা সংস্কৃতিই ‘কালীদহ’ প্রকাশের অনুপ্রেরণা। কালীদহ সাহিত্য পরিষদের নিবেদিত প্রাণ কিছু গুণী মানুষের প্রচেষ্টার ফলে ‘কালীদহে’র এগিয়ে চলা এবং যার ফলে তৃতীয় সংখ্যা পর্যন্ত পৌঁছানো এবং প্রকাশনা উৎসবের আয়োজন। যাঁরা সমাজের আলোকবর্তিকা, প্রেরণার বাতিঘর, অনুকরণীয় আদর্শ ব্যক্তিত্ব, তাঁদের পদচারণায় মুখর হয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল কালীদহ তৃতীয় সংখ্যা প্রকাশনা অনুষ্ঠানে। বড়দের থেকে, বিজ্ঞদের থেকে, জ্ঞানীদের থেকে অনেককিছু শেখার আছে, অভিজ্ঞতা অর্জন করার আছে, এই প্রকাশনা অনুষ্ঠানে উপস্থাপিত আলোচনা তারই প্রমাণক। বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের কর্ণধারবৃন্দ এসেছিলেন আমাদের অনুষ্ঠানে, এসেছিলেন অগ্রসর নারী নেতৃবৃন্দ, এডভোকেট, ডাক্তার, সুনামগঞ্জ সরকারি কলেজসহ বিভিন্ন কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ। প্রকাশনা অনুষ্ঠানে এতো উপস্থিতি সাধারণত আশা করা যায় না। আমাদের প্রকাশনা অনুষ্ঠানে বিপুল উপস্থিতি প্রমাণ করে কালীদহ সাড়া ফেলেছে বিদগ্ধজনের মাঝে। এর পিছনে যাঁদের শ্রম নিষ্ঠা কাজ করে অনুষ্ঠানকে সফল করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা; সভাপতি জনাব সৈয়দ মহিবুল ইসলাম, প্রধান উপদেষ্টা বাবু বিজন সেন রায়, সহসভাপতি জনাব মো. মুরশেদ আলম এবং কালীদহ সাহিত্য পরিষদের সদস্যবৃন্দের অবদান অনস্বীকার্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীদহ সাহিত্য পরিষদের সভাপতি সাবেক অধ্যক্ষ জনাব সৈয়দ মহিবুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন জনাব নাসরীন আক্তার খানম অবসরপ্রাপ্ত শিক্ষক ও স¤পাদক, কালীদহ সাহিত্য পরিষদ। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান ডক্টর রোকসানা পারভীন চৌধুরী। সভায় আরো বক্তব্য রাখেন জনাব অধ্যাপক শাহাদত হোসেন, অধ্যক্ষ , সুনামগঞ্জ সরকারি কলেজ, সাবেক অধ্যক্ষ শেরগুল আহমদ, সভাপতি জাসাস সুনামগঞ্জ জেলা, সভাপতি, সুনামগঞ্জ প্রেস ক্লাব; আরও বক্তব্য রাখেন জনাব বিজন সেন রায়, প্রধান উপদেষ্টা কালীদহ সাহিত্য পরিষদ ও স¤পাদক, দৈনিক সুনামকণ্ঠ, সুনামগঞ্জ। জনাব মো. জাকির হোসেন, সহযোগী অধ্যাপক সুনামগঞ্জ সরকারি কলেজ, জনাব ডা. সৈয়দ মনোওয়ার আলী, মো. মশিউর রহমান প্রভাষক, ইংরেজি বিভাগ, সরকারি দ্বিগেন্দ্র বর্মণ কলেজ। কবিতা আবৃত্তি করেন জনাব মুহাম্মদ মুর্শেদ আলম ও জনাব বিপ্লব চন্দ্র দাস। গান পরিবেশন করেন জনাব নাসিমা বেগম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জনাব নাসরীন আক্তার খানম ও মো. আজিজুর রহমান তহুর। অনুষ্ঠানে অনেক সাহিত্যপ্রেমী ও সহৃদয় উপস্থিতি তাৎক্ষণিক অনুদানে কালীদহকে সম্মানিত করেছেন, তাঁদের সহযোগিতা কালীদহকে আর্থিকভাবে সমৃদ্ধ করে উৎসাহিত করেছে, কালীদহ সাহিত্য পরিষদ এ সহযোগিতা চিরদিন মনে রাখবে। আপনাদের সাড়া আমাদের আগামীর পাথেয়, অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। শীঘ্রই কালীদহ চতুর্থ সংখ্যার প্রস্তুতিমূলক কাজ শুরু হবে। আমাদের সাথেই থাকুন। লেখা পাঠানোর ঠিকানা শযধহধসহধংৎববহ৬১৭@মসধরষ.পড়স। ধন্যবাদ ও শুভকামনা...। [১৯ সেপ্টেম্বর ২০২৬]

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি

দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি