সুনামগঞ্জ , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিকাশ -লিপি- সানোয়ারা দিরাই'র গুনি শিক্ষক ঢাকায় আন্তর্জাতিক মানের গলফ ও বিনোদনের নতুন কেন্দ্র বসুন্ধরা সুপার গলফ জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‎জামালগঞ্জে প্রাথমিক শিক্ষায় অবদানের গুণী স্বীকৃতি পেলেন ৩ শিক্ষক তিন দিনব্যাপী উৎসব শুরু, ২৮ বছরের পথচলায় লোকদল শিল্পীগোষ্ঠী ছাতকে ছাত্রদল ও ছাত্রশিবির সংঘর্ষে আহত ৫০ দিরাই পৌরসভা প্রতিষ্ঠার ২৭ বছর, নাগরিক সুবিধা সেই তিমিরে ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি ‎পটিয়া থেকে ৫১৪৮, এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে নিয়োগের চিত্র জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি

৯০ বোতল বিদেশী মদসহ বিশ্বম্ভরপুরে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৫-০৯-২০২৬ ০৪:১৩:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৯-২০২৬ ০৪:১৩:১৫ অপরাহ্ন
৯০ বোতল বিদেশী মদসহ বিশ্বম্ভরপুরে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার:: বিশ্বম্ভরপুরে ৯০০ বোতল বা বিপুল পরিমাণ মাদক চালানের অংশ হিসেবে ৯০ বোতল বিদেশী মদসহ মো. আমিনুল ইসলাম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)। ​শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার সলুকাবাদ ইউনিয়নের রতারগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আমিনুল ইসলাম রতারগাঁও গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে। ​পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল আনুমানিক ৭টা ৫০ মিনিটে এসআরবি-৯, সিপিসি-৩ (সুনামগঞ্জ)-এর একটি আভিযানিক দল বিশ্বম্ভরপুর থানার বাঘবেড় বাজারে অবস্থানকালে গোপন সংবাদ পায় যে, রতারগাঁও এলাকার একটি পুকুর পাড়ে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদের ভিত্তিতে সকাল ৮টা ৫ মিনিটের দিকে আভিযানিক দলটি ঘটনাস্থলে পৌঁছায়। ​এ সময় এসআরবির উপস্থিতি টের পেয়ে আমিনুল ইসলাম মাথায় একটি প্লাস্টিকের বস্তা নিয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা সাদা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৯০ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করে যে, সে সীমান্তবর্তী এলাকা থেকে বিক্রির উদ্দেশ্যে এসব মদ সংগ্রহ করে নিজের কাছে রেখেছিল। ​এসআরবি-৯-এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি এবং জব্দকৃত আলামত বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম