সুনামগঞ্জ , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল বিশ্ব পর্যটন দিবস পালিত বিআইডব্লিউটিএ’র নামে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি ‎বেলার মামলা নিয়ে কক্সবাজারের উন্নয়ন নিয়ে উদ্বেগে সরকার: মীর শাহে আলম ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের অপকর্ম পরিত্যাগ করুন : জামায়াত আমির আশঙ্কাজনক হারে বেড়েছে সিজার, বেসরকারি ক্লিনিকে ৮২ শতাংশের বেশি, ১৯ মাসে ৫ হাজার ৬২৪ সিজার জামালগঞ্জে ৪টি স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত দোয়ারাবাজারে চলছে টিলা কেটে মাটি বিক্রি সুপারিশ পেয়েও চাকরি নেই ১২০ জনের, ডিসি’র বাসভবনের সামনে নিয়োগবঞ্চিতদের বিক্ষোভ অসহায় ২০ নারীর হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ ভূমধ্যসাগর থেকে এক সপ্তাহে ১৬০ বাংলাদেশি উদ্ধার এক কলসি পানির জন্য পাড়ি দিতে হয় এক কিলোমিটার পথ দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত, বাঁচাতে গিয়ে পিতা আহত বিকাশ -লিপি- সানোয়ারা দিরাই'র গুনি শিক্ষক ঢাকায় আন্তর্জাতিক মানের গলফ ও বিনোদনের নতুন কেন্দ্র বসুন্ধরা সুপার গলফ জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‎জামালগঞ্জে প্রাথমিক শিক্ষায় অবদানের গুণী স্বীকৃতি পেলেন ৩ শিক্ষক তিন দিনব্যাপী উৎসব শুরু, ২৮ বছরের পথচলায় লোকদল শিল্পীগোষ্ঠী

টেবিলে আসন নাকি মেন্যুর খাদ্য? আফ্রিকার ন্যায্য অধিকারের লড়াই...

  • আপলোড সময় : ২৬-০৯-২০২৬ ১২:১৯:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৬ ১২:১৯:০০ পূর্বাহ্ন
টেবিলে আসন নাকি মেন্যুর খাদ্য? আফ্রিকার ন্যায্য অধিকারের লড়াই...
::শেরগুল আহমেদ:: জাতিসংঘ প্রতিষ্ঠার পর কেটে গেছে দীর্ঘ আটটি দশক। এই আশি বছরে পৃথিবীর মানচিত্র বদলেছে, উপনিবেশবাদের অবসান ঘটেছে, এবং বিশ্বমঞ্চে উদয় হয়েছে নতুন নতুন অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তির। কিন্তু বদলায়নি জাতিসংঘের সবচেয়ে ক্ষমতাধর অঙ্গ নিরাপত্তা পরিষদের মূল কাঠামো। আটটি দশক পেরিয়েও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং অন্যতম জনবহুল মহাদেশ আফ্রিকা এখনও নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ থেকে বঞ্চিত। এই ঐতিহাসিক অবিচার এবং বৈষম্যের বিরুদ্ধে এবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের শুরুতেই এক বজ্রকণ্ঠ শোনা গেছে। অধিবেশনের উদ্বোধনী ভাষণে সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান অত্যন্ত স্পষ্ট ও কড়া ভাষায় বিশ্বনেতাদের উদ্দেশে বলেছেন, “আফ্রিকাকে টেবিল (আলোচনার টেবিল)-এ থাকতে হবে, মেন্যুর খাদ্য হিসেবে নয়।” তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে, আফ্রিকাকে তাদের ন্যায্য অধিকারের জন্য আর অনির্দিষ্টকাল অপেক্ষায় রাখা যায় না। এটি কেবল কোনো আঞ্চলিক দাবি নয়, বরং জাতিসংঘের নিজস্ব প্রাতিষ্ঠানিক ন্যায্যতা, বিচার এবং গ্রহণযোগ্যতা টিকিয়ে রাখার লড়াই। যেখানে তিনি আফ্রিকার দীর্ঘদিনের বৈষম্য দূর করার তাগিদ দিয়েছেন। বাস্তবতা হলো, জাতিসংঘের মোট সদস্য রাষ্ট্রের মধ্যে ৫৪টি দেশই আফ্রিকার। অর্থাৎ, সাধারণ পরিষদের এক-চতুর্থাংশেরও বেশি সদস্য এই মহাদেশের। অথচ বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষায় যেখানে মূল সিদ্ধান্তগুলো নেওয়া হয়, সেই নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী সদস্যের (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন) মধ্যে আফ্রিকার কোনো প্রতিনিধিত্ব নেই। নিরাপত্তা পরিষদে নেওয়া সিংহভাগ সিদ্ধান্ত বা শান্তি রক্ষা মিশন যেখানে আফ্রিকান অঞ্চলের ওপর প্রভাব ফেলে, সেখানে আফ্রিকার দেশগুলো কেবলই নিষ্ক্রিয় দর্শক। এই বৈপরীত্যকে কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো সাধারণ পরিষদে দাঁড়িয়ে এভাবে ব্যাখ্যা করেছেন- জাতিসংঘের “সার্বভৌম সমতা”র ধারণাটি নিরাপত্তা পরিষদের দরজায় এসে থমকে যায়, কারণ সেখানে মাত্র পাঁচটি দেশ ভেটো ক্ষমতা নিয়ে পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করছে। আফ্রিকার এই কম-প্রতিনিধিত্বের সংকট (টহফবৎৎবঢ়ৎবংবহঃধঃরড়হ) কেবল রাজনৈতিক আসনের অভাব নয়; এটি মূলত এক ধরনের কাঠামোগত বর্ণবাদ ও বৈষম্য, যা ঔপনিবেশিক আমলের মানসিকতাকে টিকিয়ে রাখছে। আফ্রিকান ইউনিয়ন (অট) দীর্ঘদিন ধরে নিরাপত্তা পরিষদের সংস্কারের দাবি জানিয়ে আসছে। তাদের দাবি খুব সাধারণ- আফ্রিকাকে ভেটো ক্ষমতাসহ অন্তত দুটি স্থায়ী আসন এবং পাঁচটি অস্থায়ী আসন দিতে হবে। কিন্তু পরাশক্তিগুলোর অভ্যন্তরীণ কোন্দল এবং ক্ষমতা ধরে রাখার মানসিকতার কারণে বছরের পর বছর এই দাবিকে উপেক্ষা করা হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে সাধারণ পরিষদের সভাপতির এই অবস্থান অত্যন্ত সময়োপযোগী ও সাহসী। ইউক্রেন, গাজা কিংবা সুদানের মতো বৈশ্বিক সংকটগুলো যখন বর্তমান নিরাপত্তা পরিষদের চরম ব্যর্থতা ও একপেশে নীতিকে উন্মোচিত করে দিচ্ছে, তখন এই ব্যবস্থার আমূল সংস্কার ছাড়া জাতিসংঘের আর কোনো বিকল্প নেই। যদি জাতিসংঘ সত্যিই একটি অন্তর্ভুক্তিমূলক ও বৈশ্বিক সংস্থা হিসেবে নিজের গ্রহণযোগ্যতা ধরে রাখতে চায়, তবে আফ্রিকাকে আর অবহেলা করার সুযোগ নেই। সভাপতি ড. খলিলুর রহমানের ভাষায়- আফ্রিকাকে চিরকাল সিদ্ধান্তের বাইরে রাখা আর সম্ভব নয়। বিশ্বব্যবস্থায় সমতা আনতে হলে এবং জাতিসংঘকে ভবিষ্যৎ প্রজন্মের উপযোগী করতে হলে আফ্রিকাকে তার প্রাপ্য সম্মান ও স্থায়ী আসন দিতেই হবে। অন্যথায়, এই বিশ্ব সংস্থাটি একদিন কেবল পরাশক্তিদের ক্লাব হিসেবেই রয়ে যাবে, আর সাধারণ মানুষের আস্থা পুরোপুরি হারাবে। [২৪ সেপ্টেম্বর, ২০২৬খ্রি.]

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল

নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল