সুনামগঞ্জ , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অসহায় ২০ নারীর হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ ভূমধ্যসাগর থেকে এক সপ্তাহে ১৬০ বাংলাদেশি উদ্ধার এক কলসি পানির জন্য পাড়ি দিতে হয় এক কিলোমিটার পথ দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত, বাঁচাতে গিয়ে পিতা আহত বিকাশ -লিপি- সানোয়ারা দিরাই'র গুনি শিক্ষক ঢাকায় আন্তর্জাতিক মানের গলফ ও বিনোদনের নতুন কেন্দ্র বসুন্ধরা সুপার গলফ জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‎জামালগঞ্জে প্রাথমিক শিক্ষায় অবদানের গুণী স্বীকৃতি পেলেন ৩ শিক্ষক তিন দিনব্যাপী উৎসব শুরু, ২৮ বছরের পথচলায় লোকদল শিল্পীগোষ্ঠী ছাতকে ছাত্রদল ও ছাত্রশিবির সংঘর্ষে আহত ৫০ দিরাই পৌরসভা প্রতিষ্ঠার ২৭ বছর, নাগরিক সুবিধা সেই তিমিরে ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি ‎পটিয়া থেকে ৫১৪৮, এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে নিয়োগের চিত্র জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন
বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদ

চেয়ারম্যান পদে আলোচনায় মো. শাহেবুর আলম

  • আপলোড সময় : ২৭-০৯-২০২৬ ১২:১২:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৯-২০২৬ ১২:১৩:৪২ পূর্বাহ্ন
চেয়ারম্যান পদে আলোচনায় মো. শাহেবুর আলম
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। তাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আছেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহেবুর আলম।এই ইউনিয়নের সর্বস্তরের সাধারণ মানুষের পাশাপাশি দলের মাঠ পর্যায়ের নেতাকর্মীরাও জনপ্রতিনিধি হিসেবে দুর্দিনের এই কাণ্ডারিকেই চান।
স্থানীয় বাসিন্দা ও বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দলের কঠিন ও সংকটপূর্ণ সময়ে যেসব নেতা মাঠে থেকে তৃণমূলকে টিকিয়ে রেখেছিলেন শাহেবুর আলম তাদের অন্যতম। শুধু তাই নয়, নেতাকর্মীদের মনোবল ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করেন তিনি। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি দীর্ঘদিন ধরে সামাজিক বিভিন্ন কার্যক্রমও চালিয়ে যাচ্ছেন তৃণমূল বিএনপি'র এই নেতা। তৃণমূলের মানুষের সঙ্গেও রয়েছে নিবিড় সম্পর্ক। সাধারণ মানুষের বিপদে আপদে ছুটে যান তিনি। এজন্য ওই ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছেও রয়েছে তার ব্যাপক গ্রহণযোগ্যতা। ফলে দল থেকে এখনো প্রার্থী চূড়ান্ত না করলেও সাধারণ মানুষ আসন্ন বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনপ্রতিনিধি হিসেবে শাহেবুর আলম কে চান। বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. রতন মিয়া বলেন,'শাহেবুর আলম আমার দীর্ঘ দিনের পরিচিত। তিনি অত্যন্ত ভালো একজন মানুষ। অনেক সহজে মানুষের সাথে মিশতে পারেন। এছাড়াও তিনি স্থানীয়দের সকল বিপদে পাশে থাকার চেষ্টা করেন। এসব গুনের জন্যই স্থানীয়দের মধ্যে তার গ্রহণযোগ্যতা রয়েছে।' উপজেলা যুবদলের সদস্য রহিছ মিয়া বলেন,' শাহেবুর আলম একজন সাদা মনের মানুষ। সে মানুষের বিপদে আপদে সবসময় পাশে থাকে। তাঁর মতো মানুষ জনপ্রতিনিধি নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়ন হবে।' সাতুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল আহমদ বলেন,' শাহেবুর আলম কে দীর্ঘদিন ধরে চিনি।তিনি এলাকায় একজন গ্রহণযোগ্যতা সম্পন্ন মানুষ। সে চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার মানুষ সহজেই নাগরিক সেবা পাবে।'
চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় থাকা মো. শাহেবুর আলম বলেন,'মানুষের ভালোবাসা ও আস্থা আমার সবচেয়ে বড় শক্তি। আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আগামীতে যদি সুযোগ পায় তাহলে এলাকার সার্বিক উন্নয়নে নিজের সর্বোচ্চটা দিয়ে কাজ করে যাব।'

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি

দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি