জামালগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার ২
- আপলোড সময় : ২৭-০৯-২০২৬ ০৭:২৭:৫৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৭-০৯-২০২৬ ০৭:২৭:৫৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
জামালগঞ্জে পৃথক অভিযানে ১১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে জামালগঞ্জ থানার অভিযানিক দল উপজেলার সাচনা বাজার ইউনিয়নের পলক (সাচনা) গ্রামের পলক জামে মসজিদের পেছনে অভিযান চালিয়ে ৭৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ আজিজ মিয়া (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তিনি সাচনা বাজার ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কুকড়াপর্শি (রহিমপুর) গ্রামের মৃত একলাছ মিয়ার ছেলে।
একই রাতে জামালগঞ্জ সদর ইউনিয়নের সংবাদপুর গ্রামে মো. এরশাদ মিয়ার বসতঘরে অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়। এরশাদ মিয়া (৪৩) সংবাদপুর গ্রামের মো. শহীদ মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় আজিজ মিয়ার বিরুদ্ধে জামালগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় ও এরশাদ মিয়ার বিরুদ্ধে একই আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে।
এ ব্যাপারে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী জানান, দুজনকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। বিধি অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ