স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের বিভিন্ন সেবাখাতে শুদ্ধাচার ও সুশাসন প্রতিষ্ঠায় দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় ও করণীয় নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সভার আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), সুনামগঞ্জ। সনাক সভাপতি কানিজ সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তরুণদের দুর্নীতিবিরোধী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) এবং তৃণমূল পর্যায়ের কমিউনিটিভিত্তিক দুর্নীতিবিরোধী সংগঠন অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি)-এর শতাধিক সদস্য অংশ নেন। সভায় দুর্নীতিবিরোধী আন্দোলন ও সেবাখাতে শুদ্ধাচার চর্চার প্রয়োজনীয়তা ও করণীয় বিষয়ে বক্তব্য দেন টিআইবির কোঅর্ডিনেটর-সিভিক এনগেজমেন্ট মো. আতিকুর রহমান। অনুষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন টিআইবির সিলেট ক্লাস্টার কোঅর্ডিনেটর মো. আরিফুল ইসলাম। দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বিষয়ে বক্তব্য দেন টিআইবির ডেপুটি কোঅর্ডিনেটর হোজ্জাতুল ইসলাম। সভায় সনাকের সহ-সভাপতি হাছিনা আক্তার চৌধুরী, শিক্ষা বিষয়ক উপ-কমিটির সহ-আহ্বায়ক রুনা শাহীন আরা লেইছ, স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক নুরুর রব চৌধুরী, ভূমি বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট নাজনীন বেগম, সনাক সদস্য এন্ড্রু জুয়েল সলমার এবং ইয়েস বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক দেওয়ান শাহজামান চৌধুরী গিয়াসসহ অন্যরা বক্তব্য দেন। বক্তারা সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের বিভিন্ন চ্যালেঞ্জ ও তা মোকাবিলার করণীয়, স্বেচ্ছাব্রতী ও টেকসই দুর্নীতিবিরোধী আন্দোলন এবং তরুণদের অধিকতর স¤পৃক্ত করার বিষয়ে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। পাশাপাশি সমমনা সংগঠনগুলোর সঙ্গে কার্যকর নেটওয়ার্কিং জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। সেবাখাতের প্রতিষ্ঠানগুলোর সেবার মানোন্নয়নে প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নাগরিকদের স¤পৃক্ত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন বক্তারা। মুক্ত আলোচনায় সনাক সদস্যদের পাশাপাশি এসিজি ও ইয়েস সদস্যরা দুর্নীতি প্রতিরোধে নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। আলোচনা শেষে উপস্থিত সদস্যরা দুর্নীতি প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের অঙ্গীকার করেন। পরে সনাকের সহ-সভাপতি সুখেন্দু সেন উপস্থিত সবাইকে দুর্নীতিবিরোধী শপথ পাঠ করান। সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
শুদ্ধাচার ও সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগের অঙ্গীকার
- আপলোড সময় : ২৭-০৯-২০২৬ ০৭:৩১:২২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৭-০৯-২০২৬ ০৭:৩২:২৩ পূর্বাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ