স্টাফ রিপোর্টার::
সারাদেশে ‘আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে জামালগঞ্জে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে পৃথক মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জামালগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পার্কে এসে সমাবেশে মিলিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহ মোহাম্মদ শাহজাহান, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. মোবারক হোসেন, সদস্য সচিব আসাদ নূর সাদী, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক জয়নাল আবেদীনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ ব্যাপারে জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান শফিক বলেন, সারাদেশে আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। শাহ মোহাম্মদ শাহজাহান বলেন, আমি কৃতজ্ঞ জেলা বিএনপির নেতৃবৃন্দের কাছে। আমাকে দলে সুযোগ করে দেওয়ার জন্য। আমি জামালগঞ্জ উপজেলার সকল বিএনপির নেতৃবৃন্দকে সাথে নিয়ে কাজ করবো। কোনো গ্রুপ থাকবেনা। অন্যদিকে, দুপুর ১টার দিকে দলীয় কার্যালয়ের সামনে থেকে আরেকটি মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে পথসভায় মিলিত হয়। পথসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক, স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান আজিজ, যুগ্ম আহ্বায়ক মাসুম মাহমুদ তালুকদার, আজাদ হোসেন বাবলু এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য ইকবাল হাসান, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওয়াহিদুর রহমান, ছাত্রদলের আহ্বায়ক মো. তৌফিকুর রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক বলেন, সাম্প্রতিক সময়ে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে একজন আওয়ামী লীগের ব্যক্তিকে দলে সদস্য অন্তর্ভুক্ত করার প্রতিবাদে আমরা আজকে পৃথক মিছিল ও সমাবেশ করেছি। স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান আজিজ বলেন, আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ও আওয়ামী লীগের মিছিলে অংশগ্রহণ করার বিভিন্ন ছবি থাকার কারণে দলে শাহ মোহাম্মদ শাহজাহানকে নেওয়া হয়নি। কিন্তু সাম্প্রতিক সময়ে শূন্য পদে জেলা কমিটি তাকে দলে সদস্য অন্তর্ভুক্ত করার কারণে আমরা আজকে পৃথক মিছিল করেছি।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
জামালগঞ্জে বিএনপি’র পৃথক মিছিল-সমাবেশ
- আপলোড সময় : ২৭-০৯-২০২৬ ০৭:৫০:২৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৭-০৯-২০২৬ ০৮:১২:২৯ পূর্বাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ