সুনামগঞ্জ , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল বিশ্ব পর্যটন দিবস পালিত বিআইডব্লিউটিএ’র নামে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি ‎বেলার মামলা নিয়ে কক্সবাজারের উন্নয়ন নিয়ে উদ্বেগে সরকার: মীর শাহে আলম ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের অপকর্ম পরিত্যাগ করুন : জামায়াত আমির আশঙ্কাজনক হারে বেড়েছে সিজার, বেসরকারি ক্লিনিকে ৮২ শতাংশের বেশি, ১৯ মাসে ৫ হাজার ৬২৪ সিজার জামালগঞ্জে ৪টি স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত দোয়ারাবাজারে চলছে টিলা কেটে মাটি বিক্রি সুপারিশ পেয়েও চাকরি নেই ১২০ জনের, ডিসি’র বাসভবনের সামনে নিয়োগবঞ্চিতদের বিক্ষোভ অসহায় ২০ নারীর হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ ভূমধ্যসাগর থেকে এক সপ্তাহে ১৬০ বাংলাদেশি উদ্ধার এক কলসি পানির জন্য পাড়ি দিতে হয় এক কিলোমিটার পথ দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত, বাঁচাতে গিয়ে পিতা আহত বিকাশ -লিপি- সানোয়ারা দিরাই'র গুনি শিক্ষক ঢাকায় আন্তর্জাতিক মানের গলফ ও বিনোদনের নতুন কেন্দ্র বসুন্ধরা সুপার গলফ জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‎জামালগঞ্জে প্রাথমিক শিক্ষায় অবদানের গুণী স্বীকৃতি পেলেন ৩ শিক্ষক তিন দিনব্যাপী উৎসব শুরু, ২৮ বছরের পথচলায় লোকদল শিল্পীগোষ্ঠী

জামালগঞ্জে ৪টি স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

  • আপলোড সময় : ২৭-০৯-২০২৬ ০৭:৫৩:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৯-২০২৬ ০৭:৫৩:২৭ পূর্বাহ্ন
জামালগঞ্জে ৪টি স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার:: পরিবেশ দূষণ রোধে কঠোর অবস্থানের অংশ হিসেবে জামালগঞ্জে অবৈধ ও নিয়মবহির্ভূতভাবে পরিচালিত স্টোন ক্রাশার মেশিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করা হয়েছে। বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা লংঘন করায় চারটি প্রতিষ্ঠানকে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়। শনিবার পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয় এবং জামালগঞ্জ উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে উপজেলার লালপুর, লক্ষ্মীপুর ও কামিনীপুর এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে বিচারিক দায়িত্ব পালন করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিল্পী রাণী মোদক। এ সময় পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন। অভিযানে সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করেন জামালগঞ্জ থানা পুলিশের একটি দল। পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নির্দিষ্ট নিয়ম না মেনে স্টোন ক্রাশার মেশিন চালিয়ে আসছিল কতিপয় অসাধু ব্যবসায়ী, যার ফলে আশেপাশের এলাকায় মারাত্মক বায়ুদূষণ সৃষ্টি হচ্ছিল। বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ লংঘনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০)—এর ১৫(২) ধারায় অভিযুক্ত চারটি স্টোন ক্রাশার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। অভিযান শেষে পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক জানান, পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে বায়ুদূষণকারী অবৈধ ও নিয়মবহির্ভূত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল

নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল