সুনামগঞ্জ , বুধবার, ১১ নভেম্বর ২০২৬ , ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাল্লায় জমি নিয়ে বিরোধ, গাছ কাটা ও প্রাণনাশের হুমকির অভিযোগে মামলা ‎জামালগঞ্জে নাশকতার মামলায় ছাত্রলীগ নেতা রকি ইসলাম গ্রেফতার সুনামগঞ্জে ডিএনসির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০ লিটার মদসহ মানিক চাঁন আটক পতিত ফ্যাসিস্ট দমনে সরকার ব্যর্থ : জামায়াত আলোচনায় গুরুত্ব পেল খাদ্য নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য ও নবায়নযোগ্য জ্বালানী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে : তথ্য প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন ও দারিদ্র্য পুষ্টিহীনতার ঝুঁকিতে হাওরের শিশুরা জগন্নাথপুরে জোড়া হত্যা মামলার দুই আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার সুনামগঞ্জে র‍্যাবের অভিযানে ৫৭ বোতল বিদেশি মদ উদ্ধার সুনামগঞ্জে খাদ্যপণ্যে অনিয়ম: তিন প্রতিষ্ঠানকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা বৈষ্ণব কবি রাধারমণ দত্তের প্রয়াণ দিবস আজ শুরু হলো বিশ্ব জলবায়ু সম্মেলন : বিশ্ব নেতাদের জলবায়ু বিষয়ক প্রতিশ্রুতি রক্ষার আহ্বান তুরস্কের সংবিধান ও নাগরিক অধিকার সম্পর্কে শিক্ষার্থীদের জানতে হবে বন্ধ বর্ডার হাট, রুদ্ধ কর্মসংস্থানের সুযোগ ‎ফেসবুকে ভিডিও প্রকাশ করে বাংলাদেশে সভার দাবি সাবেক এমপি রঞ্জিত সরকারের, অস্বীকার পুলিশের বিশ্বম্ভরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন, সুযোগ পাচ্ছে ৩০ শিক্ষার্থী টাঙ্গুয়ার হাওরে ৬ লাখ টাকার অবৈধ জাল জব্দ, পরে আগুনে ধ্বংস পানি শুকিয়ে ফেটে চৌচির জমি, বীজতলা তৈরিতে বিপত্তি শিক্ষার খরচ বাড়ছে, ঝুঁকিতে নিম্ন আয়ের পরিবারের সন্তানদের পড়াশোনা

লক্ষণশ্রীতে মানবিক সেবা সংঘের অভিষেক অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৭-০৯-২০২৬ ০৮:৩৮:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৯-২০২৬ ০৮:৩৮:৫৮ পূর্বাহ্ন
লক্ষণশ্রীতে মানবিক সেবা সংঘের অভিষেক অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: ‘মানবিক মানুষদের মাধ্যমে জয় হোক মানবতার’ এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘মানবিক সেবা সংঘ’-এর সম্মাননা স্মারক প্রদান ও অভিষেক অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে সামাজিক কর্মকা-ে অবদানের জন্য অতিথিদের সম্মাননা স্মারক প্রদান এবং সংগঠনের নতুন পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ও স্থায়ী নির্বাহী পরিষদ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতাদের অন্যতম বীর মুক্তিযোদ্ধা ফজর আলী এবং প্রতিষ্ঠা ও প্রধান স্থায়ী নির্বাহী পরিষদের অন্যতম সদস্য মো. একরামুল হক সেলিমের যৌথ সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ স¤পাদক শাহরিয়ার আহমদ আকিক ও যুগ্ম সাধারণ স¤পাদক মো. ফখরুল ইসলাম। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মহিবুল ইসলাম, দৈনিক সুনামকণ্ঠের স¤পাদক বিজন সেন রায়, অ্যাডভোকেট মো. মজিবুর রহমান, বাইশগ্রাম বাহাদুরপুর মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা তাফাজ্জুল হক আজিজ, লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাফিজ উদ্দিন, সংগঠনের উপদেষ্টা মো. নূর আলী। সংগঠনের সার্বিক গতিশীলতা বৃদ্ধি ও ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনায় ফয়জুল ইসলামকে সভাপতি ও শাহরিয়ার আহমদ আকিককে সাধারণ স¤পাদক রেখে ৪৪ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি লক্ষণশ্রী ইউনিয়ন ও আশেপাশের সুবিধাবঞ্চিত মানুষের সেবায় অনন্য ভূমিকা রেখে আসছে। নতুন নেতৃত্বের হাত ধরে এলাকার শিক্ষা, ত্রাণ বিতরণ, চিকিৎসা সহায়তা ও সামাজিক উন্নয়নে সংগঠনটির মানবিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। পরশেষে আমন্ত্রিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আলোচনায় গুরুত্ব পেল খাদ্য নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য ও নবায়নযোগ্য জ্বালানী

আলোচনায় গুরুত্ব পেল খাদ্য নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য ও নবায়নযোগ্য জ্বালানী