সুনামগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন : প্রধানমন্ত্রী আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০ উদ্বোধন হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ মানুষের ভালোবাসায় লোকালয়ে গড়ে উঠেছে পাখিদের অভয়াশ্রম ধর্মপাশা চৌকি আদালত লিগ্যাল এইড কমিটি সক্রিয়করণে সভা মঙ্গলকাটায় পুলিশ ক্যাম্প স্থাপনের আশ্বাস ওসি’র জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি

ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ গ্রেফতার

  • আপলোড সময় : ০৪-১০-২০২৪ ০৮:৫৬:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৪ ০৮:৫৬:৪৯ পূর্বাহ্ন
ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ গ্রেফতার
স্টাফ রিপোর্টার :: ছাতক উপজেলার যুবলীগ সাধারণ সম্পাদক ও উপজেলার উত্তর খুরমা ইউনিয়ন চেয়ারম্যান বিল্লাল আহমদ (৪৪)কে এসএমপি সিলেট কোতয়ালী থানাধীন এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৯, সিলেট। বৃহঃপতিবার (০৩ অক্টোবর) সন্ধ্যায় র‌্যাব- ৯ এর একটি দল সিলেট নগরীর নয়া সড়ক এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে। তিনি সিলেট শাহপরাণ থানায় গত ২৫ সেপ্টেম্বর দায়েরী একটি মামলার এজাহার নামীয় আসামি। আটক চেয়ারম্যান বিল্লাল আহমদ উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আমেরতলা গ্রামের খয়রুল ইসলামের ছেলে। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসসি, সিলেট এর একটি আভিযানিক দল এসএমপি কোতয়ালী থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে (এসএমপি শাহপরাণ (রহঃ) থানার মামলা নং-২৯/২৪৪, তারিখ: ২৫ সেপ্টেম্বর ২০২৪ইং, ধারা- ১৪৩/৩২৩/৩২৪/ ৩২৬/৩০৭/১১৪/৩৪ পেনাল কোড- ১৮৬০ঃ) এর মূলে তাকে আটক করা হয়। মিডিয়া অফিসার র‌্যাব-৯,সিলেট মো. মশিহুর রহমান সোহেল জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সিলেট শাহপরাণ থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন। এছাড়াও উক্ত মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন : প্রধানমন্ত্রী

দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন : প্রধানমন্ত্রী