সুনামগঞ্জ , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল বিশ্ব পর্যটন দিবস পালিত বিআইডব্লিউটিএ’র নামে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি ‎বেলার মামলা নিয়ে কক্সবাজারের উন্নয়ন নিয়ে উদ্বেগে সরকার: মীর শাহে আলম ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের অপকর্ম পরিত্যাগ করুন : জামায়াত আমির আশঙ্কাজনক হারে বেড়েছে সিজার, বেসরকারি ক্লিনিকে ৮২ শতাংশের বেশি, ১৯ মাসে ৫ হাজার ৬২৪ সিজার জামালগঞ্জে ৪টি স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত দোয়ারাবাজারে চলছে টিলা কেটে মাটি বিক্রি সুপারিশ পেয়েও চাকরি নেই ১২০ জনের, ডিসি’র বাসভবনের সামনে নিয়োগবঞ্চিতদের বিক্ষোভ অসহায় ২০ নারীর হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ ভূমধ্যসাগর থেকে এক সপ্তাহে ১৬০ বাংলাদেশি উদ্ধার এক কলসি পানির জন্য পাড়ি দিতে হয় এক কিলোমিটার পথ দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত, বাঁচাতে গিয়ে পিতা আহত বিকাশ -লিপি- সানোয়ারা দিরাই'র গুনি শিক্ষক ঢাকায় আন্তর্জাতিক মানের গলফ ও বিনোদনের নতুন কেন্দ্র বসুন্ধরা সুপার গলফ জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‎জামালগঞ্জে প্রাথমিক শিক্ষায় অবদানের গুণী স্বীকৃতি পেলেন ৩ শিক্ষক তিন দিনব্যাপী উৎসব শুরু, ২৮ বছরের পথচলায় লোকদল শিল্পীগোষ্ঠী

সুপারিশ পেয়েও ১২০ জনের চাকরি নেই জবাবদিহি নিশ্চিত হোক

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৬ ১২:৪৪:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৬ ১২:৪৪:৫৬ পূর্বাহ্ন
সুপারিশ পেয়েও ১২০ জনের চাকরি নেই জবাবদিহি নিশ্চিত হোক
সরকারি চাকরিতে নিয়োগপ্রক্রিয়ার প্রতিটি ধাপই একজন প্রার্থীর জন্য গুরুত্বপূর্ণ। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পর একজন প্রার্থী যখন নিয়োগপত্র পাওয়ার অপেক্ষায় থাকেন, তখন স্বাভাবিকভাবেই তিনি ধরে নেন যে নিয়োগপ্রক্রিয়ার প্রায় সব আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। এমন অবস্থায় শেষ মুহূর্তে তালিকা থেকে বাদ পড়ার ঘটনা শুধু সংশ্লিষ্ট প্রার্থীর জন্য নয়, পুরো নিয়োগব্যবস্থার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতার জন্যও গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করে। সুনামগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত ৬৩৫ জনের মধ্যে ১২০ জনকে আপাতত নিয়োগপত্র না দেওয়ার বিষয়টি তাই গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। সবচেয়ে বড় প্রশ্ন হলো- কী কারণে এসব প্রার্থীকে বাদ দেওয়া হয়েছে? তাঁদের কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেটি কী, কোন কর্তৃপক্ষের যাচাই-বাছাইয়ের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট প্রার্থীদের বক্তব্য জানানোর সুযোগ দেওয়া হয়েছে কি না - এসব প্রশ্নের স্পষ্ট উত্তর থাকা দরকার। নিয়োগপ্রক্রিয়ায় নিরাপত্তা যাচাই বা ভেরিফিকেশন একটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া। কিন্তু সেই প্রক্রিয়ার ফল যদি একজন প্রার্থীর দীর্ঘদিনের প্রতীক্ষা ও ভবিষ্যৎকে প্রভাবিত করে, তাহলে সেখানে যথাযথ যাচাই, তথ্যের নির্ভুলতা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ন্যায্যতা নিশ্চিত করা জরুরি। কোনো প্রার্থীকে শুধু অস্পষ্ট বা অপ্রকাশিত কারণে নিয়োগবঞ্চিত করা হলে তা স্বাভাবিকভাবেই প্রশ্নের জন্ম দেবে। আরও উদ্বেগের বিষয় হলো, এসব প্রার্থীর অনেকেই আট মাস ধরে নিয়োগের অপেক্ষায় ছিলেন। কেউ চাকরি ছেড়েছেন, কেউ নতুন কর্মস্থলে যোগদানের প্রস্তুতি নিয়েছেন। ফলে শেষ মুহূর্তে নিয়োগপত্র না পাওয়া তাঁদের জন্য শুধু মানসিক হতাশা নয়, আর্থিক ও সামাজিক অনিশ্চয়তারও কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা মনে করি, এ ক্ষেত্রে আবেগ নয়, প্রয়োজন স্বচ্ছ ও নিরপেক্ষ প্রশাসনিক সিদ্ধান্ত। যেসব কারণে ১২০ জনকে নিয়োগপত্র দেওয়া হচ্ছে না, সেসব কারণ দ্রুত প্রকাশ করা উচিত। প্রয়োজন হলে স্বাধীনভাবে পুনঃতদন্ত করে প্রত্যেক প্রার্থীর তথ্য আলাদাভাবে যাচাই করতে হবে। কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট ও আইনসম্মত কারণ না থাকলে তাঁকে নিয়োগ থেকে বঞ্চিত করার সুযোগ থাকা উচিত নয়। আবার যাচাইয়ে গুরুতর অসঙ্গতি পাওয়া গেলে তারও যথাযথ ব্যাখ্যা দিতে হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আইনগত সহযোগিতার আশ্বাস ইতিবাচক। এখন প্রয়োজন সেই আশ্বাসের বাস্তব প্রতিফলন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে দ্রুত বিষয়টি নি®পত্তি করে প্রার্থীদের কাছে স্পষ্ট সিদ্ধান্ত জানাতে হবে। সরকারি নিয়োগে স্বচ্ছতা শুধু চাকরিপ্রার্থীর অধিকার রক্ষার বিষয় নয়; এটি রাষ্ট্রের প্রতি মানুষের আস্থা রক্ষারও বিষয়। তাই সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের বিষয়টি দ্রুত, নিরপেক্ষ ও ন্যায়সংগতভাবে নিষ্পত্তি করা জরুরি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল

নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল