সুনামগঞ্জ , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল বিশ্ব পর্যটন দিবস পালিত বিআইডব্লিউটিএ’র নামে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি ‎বেলার মামলা নিয়ে কক্সবাজারের উন্নয়ন নিয়ে উদ্বেগে সরকার: মীর শাহে আলম ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের অপকর্ম পরিত্যাগ করুন : জামায়াত আমির আশঙ্কাজনক হারে বেড়েছে সিজার, বেসরকারি ক্লিনিকে ৮২ শতাংশের বেশি, ১৯ মাসে ৫ হাজার ৬২৪ সিজার জামালগঞ্জে ৪টি স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত দোয়ারাবাজারে চলছে টিলা কেটে মাটি বিক্রি সুপারিশ পেয়েও চাকরি নেই ১২০ জনের, ডিসি’র বাসভবনের সামনে নিয়োগবঞ্চিতদের বিক্ষোভ অসহায় ২০ নারীর হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ ভূমধ্যসাগর থেকে এক সপ্তাহে ১৬০ বাংলাদেশি উদ্ধার এক কলসি পানির জন্য পাড়ি দিতে হয় এক কিলোমিটার পথ দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত, বাঁচাতে গিয়ে পিতা আহত বিকাশ -লিপি- সানোয়ারা দিরাই'র গুনি শিক্ষক ঢাকায় আন্তর্জাতিক মানের গলফ ও বিনোদনের নতুন কেন্দ্র বসুন্ধরা সুপার গলফ জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‎জামালগঞ্জে প্রাথমিক শিক্ষায় অবদানের গুণী স্বীকৃতি পেলেন ৩ শিক্ষক তিন দিনব্যাপী উৎসব শুরু, ২৮ বছরের পথচলায় লোকদল শিল্পীগোষ্ঠী

নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৬ ১২:৪৮:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৬ ১২:৪৮:৪৫ পূর্বাহ্ন
নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল
স্টাফ রিপোর্টার :: নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি। রবিবার দুপুরে শহরের পুরাতন বাসস্টেশন এলাকা থেকে শুরু হওয়া মিছিলে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। দুপুর ১২টার দিকে পুরাতন বাসস্টেশন এলাকায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়। জেলা বিএনপির আহ্বায়ক ও সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন এবং জেলা বিএনপির সাবেক সাধারণ স¤পাদক ও সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন মিলনের সভাপতিত্বে ও সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপি’র সদস্য (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) অ্যাডভোকেট মো. আব্দুল হক, নাদীর আহমদ, রেজাউল হক, মো. আনিসুল হক, আ ত ম মিছবাহ, আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি সোহেল আহমেদ, সাংগঠনিক স¤পাদক কামরুল হাসান রাজু, যুগ্ম স¤পাদক মমিনুল হক কালারচাঁন, সোহেল মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুনাজ্জির হোসেন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, বিএনপি জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনা করছে। তারা সরকারের বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরে কৃষক কার্ড, মহিলা ভাতা এবং খাল খননসহ বিভিন্ন উদ্যোগের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা আরও অভিযোগ করেন, বিগত সরকারের দোসররা দেশকে অস্থিতিশীল করার জন্য নানা ধরনের ষড়যন্ত্র করছে। এ ধরনের কর্মকা- প্রতিহত করতে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তারা। কেউ নাশকতা বা সহিংস কর্মকা-ে জড়িত থাকলে তাকে আইন নিজের হাতে না তুলে পুলিশের কাছে সোপর্দ করার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, সরকারের উন্নয়ন কর্মকা-ের সুফল যেন তৃণমূলের মানুষের কাছে পৌঁছায়, সেদিকেও সংশ্লিষ্টদের নজর দিতে হবে। সমাবেশ থেকে দেশবিরোধী যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও সাংগঠনিকভাবে সক্রিয় থাকার আহ্বান জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল

নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল