সুনামগঞ্জ , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল বিশ্ব পর্যটন দিবস পালিত বিআইডব্লিউটিএ’র নামে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি ‎বেলার মামলা নিয়ে কক্সবাজারের উন্নয়ন নিয়ে উদ্বেগে সরকার: মীর শাহে আলম ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের অপকর্ম পরিত্যাগ করুন : জামায়াত আমির আশঙ্কাজনক হারে বেড়েছে সিজার, বেসরকারি ক্লিনিকে ৮২ শতাংশের বেশি, ১৯ মাসে ৫ হাজার ৬২৪ সিজার জামালগঞ্জে ৪টি স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত দোয়ারাবাজারে চলছে টিলা কেটে মাটি বিক্রি সুপারিশ পেয়েও চাকরি নেই ১২০ জনের, ডিসি’র বাসভবনের সামনে নিয়োগবঞ্চিতদের বিক্ষোভ অসহায় ২০ নারীর হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ ভূমধ্যসাগর থেকে এক সপ্তাহে ১৬০ বাংলাদেশি উদ্ধার এক কলসি পানির জন্য পাড়ি দিতে হয় এক কিলোমিটার পথ দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত, বাঁচাতে গিয়ে পিতা আহত বিকাশ -লিপি- সানোয়ারা দিরাই'র গুনি শিক্ষক ঢাকায় আন্তর্জাতিক মানের গলফ ও বিনোদনের নতুন কেন্দ্র বসুন্ধরা সুপার গলফ জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‎জামালগঞ্জে প্রাথমিক শিক্ষায় অবদানের গুণী স্বীকৃতি পেলেন ৩ শিক্ষক তিন দিনব্যাপী উৎসব শুরু, ২৮ বছরের পথচলায় লোকদল শিল্পীগোষ্ঠী

ভূমি দখলে বাধা দেওয়ায় শিক্ষককে কোপাল দখলবাজরা

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৬ ১২:৫৯:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৬ ১২:৫৯:১২ পূর্বাহ্ন
ভূমি দখলে বাধা দেওয়ায় শিক্ষককে কোপাল দখলবাজরা
স্টাফ রিপোর্টার :: ধর্মপাশায় রেকর্ডীয় জমি দখলে বাধা দেওয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে কুপিয়ে আহত করেছে দখলবাজরা। রবিবার সকালে উপজেলার পাথারিয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লিটন চন্দ্র বর্মণকে (৩০) বিদ্যালয়ের সামনে ধারালো অস্ত্র দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন অঙ্গে আঘাত করা হয়। আহত ওই শিক্ষককে গুরুতর অবস্থায় ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলে জানাযায়, পাথারিয়া কান্দা গ্রামের রবি চন্দ্র বর্মণের রেকর্ডভুক্ত একটি জায়গা নিয়ে সম্প্রতি এই গ্রামে সরকারি জমি দখল করে বসবাসকারী সদর আলীর ছেলে টিনু মিয়ার (৪০) বিরোধ চলছে। রবিবার সকালে টিনু মিয়া তার ভাই, ভাতিজা, ভাগ্নাসহ স্বজনদের নিয়ে রবি চন্দ্র বর্মণের রেকর্ডভুক্ত জমি দখল করতে লাল নিশান টাঙিয়ে দেয়। এসময় লিটনের বাবা ও স্বজনরা প্রতিবাদ করলে তাদের দিকে তেড়ে যায় টিনু ও তার লোকজন। এক পর্যায়ে তারা লিটন চন্দ্র বর্মণকে ধারালো অস্ত্র দিয়ে মাথা ও শরীরে আঘাত করে। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেন। আহত শিক্ষকের লিটন চন্দ্র বর্মন বলেন, টিনু মিয়া প্রায় তিন কিলোমিটার দূর থেকে এসে আমাদের বাড়ির সামনে সরকারি জায়গা দখল করে কয়েক বছর আগে ঘর বানিয়েছে। এখন আমাদের রেকর্ডিয় জায়গা দখল করতে চাচ্ছে। আমরা তাকে বাধা দিলে আমার উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করেছে। অভিযুক্ত টিনু মিয়া বলেন, আমার জায়গায় আমি লাল নিশান টাঙ্গাতে গেলে বাধা দেয় লিটন। এতে ধস্তাধস্তির এক পর্যায়ে সে আহত হয়। এই জায়গা কিভাবে মালিক হলেন জানতে চাইলে তিনি কোন উত্তর দিতে পারেননি। ধর্মপাশা থানার ওসি ইমাম হোসেন বলেন, একজন শিক্ষক আহত হয়েছেন বলে জেনেছি। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল

নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল