সুনামগঞ্জ , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল বিশ্ব পর্যটন দিবস পালিত বিআইডব্লিউটিএ’র নামে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি ‎বেলার মামলা নিয়ে কক্সবাজারের উন্নয়ন নিয়ে উদ্বেগে সরকার: মীর শাহে আলম ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের অপকর্ম পরিত্যাগ করুন : জামায়াত আমির আশঙ্কাজনক হারে বেড়েছে সিজার, বেসরকারি ক্লিনিকে ৮২ শতাংশের বেশি, ১৯ মাসে ৫ হাজার ৬২৪ সিজার জামালগঞ্জে ৪টি স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত দোয়ারাবাজারে চলছে টিলা কেটে মাটি বিক্রি সুপারিশ পেয়েও চাকরি নেই ১২০ জনের, ডিসি’র বাসভবনের সামনে নিয়োগবঞ্চিতদের বিক্ষোভ অসহায় ২০ নারীর হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ ভূমধ্যসাগর থেকে এক সপ্তাহে ১৬০ বাংলাদেশি উদ্ধার এক কলসি পানির জন্য পাড়ি দিতে হয় এক কিলোমিটার পথ দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত, বাঁচাতে গিয়ে পিতা আহত বিকাশ -লিপি- সানোয়ারা দিরাই'র গুনি শিক্ষক ঢাকায় আন্তর্জাতিক মানের গলফ ও বিনোদনের নতুন কেন্দ্র বসুন্ধরা সুপার গলফ জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‎জামালগঞ্জে প্রাথমিক শিক্ষায় অবদানের গুণী স্বীকৃতি পেলেন ৩ শিক্ষক তিন দিনব্যাপী উৎসব শুরু, ২৮ বছরের পথচলায় লোকদল শিল্পীগোষ্ঠী

শিক্ষার্থীদের টাকা আত্মসাতের অভিযোগে মামলা, সাবেক প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি কারাগারে

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৬ ০১:০০:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৬ ০১:০০:৪৪ পূর্বাহ্ন
শিক্ষার্থীদের টাকা আত্মসাতের অভিযোগে মামলা, সাবেক প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি কারাগারে
স্টাফ রিপোর্টার :: শিক্ষার্থীদের কাছ থেকে উত্তোলিত টাকা আত্মসাতের অভিযোগে দায়েরকৃত মামলায় বিশ্বম্ভরপুর মুরারি চাঁদ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার দুপুরে বিশ্বম্ভরপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. নূরুল হক সাবেক প্রধান শিক্ষক শাহীন উদ্দিন ও ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুল হেকিমকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে তাদের বিরুদ্ধে শিক্ষার্থীদের কাছ থেবে আদায়কৃত অর্থ ও বিদ্যালয়ের অর্থ তছরুপের অভিযোগে মামলা দায়ের হলে গত আগস্ট মাসে গোয়েন্দা পুলিশ আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়। জানা গেছে, ২০২৪ সালে এই বিদ্যালয়ের সহকারী শিক্ষক পবিত্র ভূষণ সরকার বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীন উদ্দিন ও ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হেকিমসহ কয়েকজনের বিরুদ্ধে স্কুলের টাকা আত্মসাতের ঘটনায় মামলা দায়ের করেন। ২০২৪ সালের শুরুর দিকে প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি বিদ্যালয়ের সেশন ফি, পরীক্ষা ফি, টিউশন ফি ও ছাত্রছাত্রীদের বেতন স্কুলের সোনালী ব্যাংক ও অগ্রণী ব্যাংক একাউন্ট শাখায় জমা হয়। খরচের নামে মিটিংয়ের সিদ্ধান্ত ছাড়াই টাকা উত্তোলন করে বিদ্যালয়ের কাজের কথা বলে তারা প্রায় ৫ লাখ ১৯ হাজার টাকা আত্মসাত করেন। পরবর্তীতে আদালত গোয়েন্দা পুলিশকে অধিকতর তদন্ত করে প্রতিবেদন জমাদানের আদেশ দেন। গোয়েন্দা পুলিশের পরিদর্শক হযরত আলী গত ১৯ আগস্ট আদালতে প্রতিবেদন জমা দিয়েছেন। টাকা আত্মসাতের ঘটনায় সাবেক প্রধান শিক্ষক শাহীন উদ্দিন ও সাবেক সভাপতি আব্দুল হেকিমের জড়িত থাকার ঘটনা প্রতিবেদনে ওঠে আসে। এদিকে প্রতিবেদন আদালতে দাখিলের পর রবিবার আদালতে জামিন নিতে আসেন দুই অভিযুক্ত। আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন। মামলার বাদী পবিত্র ভূষণ সরকার বলেন, তদন্ত প্রতিবেদনে তাদের জড়িত থাকার প্রমাণ মিলেছে। রবিবার আদালতে জামিন নিতে আসলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। সুনামগঞ্জের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল দুই আসামিকে কারাগারে পাঠানোর সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল

নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল