সুনামগঞ্জ , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেলার ৪৪৪ মণ্ডপে হবে দুর্গাপূজা, থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ৮ দফা দাবিতে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি প্রদান শান্তিগঞ্জে চার লেনের কাজ ফের শুরু সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়নের দাবি ‎জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায় নিয়ে ক্রাশার মিল মালিক ও নৌযান শ্রমিকদের সঙ্গে প্রশাসনের সভা শান্তিগঞ্জে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল সব সরকারি দপ্তরের ওয়েব পোর্টালে শতভাগ তথ্য হালনাগাদের আহ্বান জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে : ফজলুর রহমান চালু হচ্ছে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার হাওরাঞ্চলে শিক্ষার সংকট ও সম্ভাবনা শীর্ষক সেমিনার নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল বিশ্ব পর্যটন দিবস পালিত বিআইডব্লিউটিএ’র নামে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি ‎বেলার মামলা নিয়ে কক্সবাজারের উন্নয়ন নিয়ে উদ্বেগে সরকার: মীর শাহে আলম ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের অপকর্ম পরিত্যাগ করুন : জামায়াত আমির আশঙ্কাজনক হারে বেড়েছে সিজার, বেসরকারি ক্লিনিকে ৮২ শতাংশের বেশি, ১৯ মাসে ৫ হাজার ৬২৪ সিজার জামালগঞ্জে ৪টি স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত দোয়ারাবাজারে চলছে টিলা কেটে মাটি বিক্রি সুপারিশ পেয়েও চাকরি নেই ১২০ জনের, ডিসি’র বাসভবনের সামনে নিয়োগবঞ্চিতদের বিক্ষোভ

প্রভাবশালীদের বিরুদ্ধে বিধবা নারীর জমি দখল চেষ্টার অভিযোগ

  • আপলোড সময় : ২৯-০৯-২০২৬ ০৯:২৬:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৬ ০৯:২৬:৩৪ পূর্বাহ্ন
প্রভাবশালীদের বিরুদ্ধে বিধবা নারীর জমি দখল চেষ্টার অভিযোগ
স্টাফ রিপোর্টার :: দিরাইয়ে এক বিধবা নারীর পৈতৃক সম্পত্তি দখলের ষড়যন্ত্র, যাতায়াতের পথ বন্ধ করে নির্যাতন এবং জমিতে ফলানো ফলজ ও শাকসবজির বাগান কেটে ৬০ হাজার টাকার স¤পদ বিনষ্ট ও হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দিরাই পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের রাজাপুর এলাকায়। এ ঘটনায় ভুক্তভোগী বিধবা নারী আলেয়া বেগম (৩৯) বাদী হয়ে গত ২৭ সেপ্টেম্বর (রবিবার) দিরাই থানায় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২/৩ জনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানাযায়, রাজাপুর গ্রামের মৃত শাহজাহান মিয়ার স্ত্রী আলেয়া বেগম ও তার ওয়ারিশানগণ তাদের মরহুমা মা আরফুল নেছার সূত্রে প্রাপ্ত জমি (মৌজা: রাজাপুর, জেএল নং-৯২, খতিয়ান নং-২২৩, দাগ নং-১৬, পরিমাণ ০৫ শতক আমন জমি) দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। তবে উক্ত জমির ওপর দৃষ্টি পড়ে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের। অভিযুক্তরা হলেন দিরাই পৌরসভার রাধানগর ও কান্দাহাটি এলাকার জুয়েল তালুকদার (৪৫), ফারুক মিয়া (৫৮), আলী আমজাদ (৪৫), এবং আলী আশরাফ (৪০)। অভিযোগে আলেয়া বেগম উল্লেখ করেন, বিবাদীরা প্রভাবশালী হওয়ায় দীর্ঘদিন ধরে নানাভাবে তাদের ওপর জুলুম চালিয়ে আসছে। এমনকি চলাচলের পথ বন্ধ করে তাদের গৃহবন্দি করে রাখারও অভিযোগ রয়েছে। অনাহারে দিন কাটানোর পর জীবন বাঁচাতে হাওরের পানিতে সাঁতার কেটে তারা স্থান ত্যাগ করে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হন। সর্বশেষ গত ২৫ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল আনুমানিক ৮টার দিকে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে উক্ত বিতর্কিত জমিতে অনধিকার প্রবেশ করে। তারা জমিতে থাকা আনুমানিক ৪০ হাজার টাকা মূল্যের ৪টি আমগাছ কেটে নিয়ে যায়। এছাড়া প্রায় ২০ হাজার টাকা মূল্যের শাকসবজির গাছ, নেট ও বাঁশের বেড়া ভাঙচুর ও ছিঁড়ে ফেলে ব্যাপক ক্ষতিসাধন করে। ভুক্তভোগী জানান, এ বিষয়ে প্রথমে স্থানীয়ভাবে গ্রাম্য বিচার সালিশের চেষ্টা করা হলেও বিবাদীদের অসহযোগিতার কারণে কোনো সমাধান হয়নি। বাধ্য হয়ে আইনানুগ সুবিচার ও নিরাপত্তার স্বার্থে তিনি দিরাই থানায় লিখিত অভিযোগ করেছেন। এদিকে অভিযুক্ত জুয়েল তালুকদার বলেন, আমি আমার নিজের রেকর্ডীয় জায়গা থেকে গাছ কেটে এনেছি। আর যাতায়াতের পথ অবরুদ্ধের বিষয়ে তিনি বলেন তারা মহিলারা নিজেদের মধ্যে ঝগড়া করে পথ অবরুদ্ধ করেছিল আমি নিজে সেই পথ খুলে দিয়েছি। এ বিষয়ে দিরাই থানার অফিসার ইনচার্জ ওসি আমিনুল ইসলাম বলেন, আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জেলার ৪৪৪ মণ্ডপে হবে দুর্গাপূজা, থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

জেলার ৪৪৪ মণ্ডপে হবে দুর্গাপূজা, থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা