সুনামগঞ্জ , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল সব সরকারি দপ্তরের ওয়েব পোর্টালে শতভাগ তথ্য হালনাগাদের আহ্বান জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে : ফজলুর রহমান চালু হচ্ছে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার হাওরাঞ্চলে শিক্ষার সংকট ও সম্ভাবনা শীর্ষক সেমিনার নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল বিশ্ব পর্যটন দিবস পালিত বিআইডব্লিউটিএ’র নামে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি ‎বেলার মামলা নিয়ে কক্সবাজারের উন্নয়ন নিয়ে উদ্বেগে সরকার: মীর শাহে আলম ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের অপকর্ম পরিত্যাগ করুন : জামায়াত আমির আশঙ্কাজনক হারে বেড়েছে সিজার, বেসরকারি ক্লিনিকে ৮২ শতাংশের বেশি, ১৯ মাসে ৫ হাজার ৬২৪ সিজার জামালগঞ্জে ৪টি স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত দোয়ারাবাজারে চলছে টিলা কেটে মাটি বিক্রি সুপারিশ পেয়েও চাকরি নেই ১২০ জনের, ডিসি’র বাসভবনের সামনে নিয়োগবঞ্চিতদের বিক্ষোভ অসহায় ২০ নারীর হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ ভূমধ্যসাগর থেকে এক সপ্তাহে ১৬০ বাংলাদেশি উদ্ধার এক কলসি পানির জন্য পাড়ি দিতে হয় এক কিলোমিটার পথ দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত, বাঁচাতে গিয়ে পিতা আহত

বিশ্বম্ভরপুরে দেবরের শাবলের আঘাতে ভাবীর মৃত্যু

  • আপলোড সময় : ২৯-০৯-২০২৬ ০৯:২৮:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৬ ০৯:২৮:২১ পূর্বাহ্ন
বিশ্বম্ভরপুরে দেবরের শাবলের আঘাতে ভাবীর মৃত্যু
স্টাফ রিপোর্টার:: বিশ্বম্ভরপুরে পারিবারিক বিরোধের জেরে দেবরের শাবলের আঘাতে জামেনা খাতুন (২৭) নামে তিন সন্তানের জননী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের দেবর রুবেল মিয়া ও তাঁর স্ত্রী দোলেনা খাতুনকে আসামি করে মামলা হয়েছে। মামলা দায়েরের পর থেকে তারা পলাতক রয়েছে। নিহত জামেনা খাতুন বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের সিরাজপুর গ্রামের শামীম মিয়ার স্ত্রী। জামেনার তিন সন্তানই সাত বছরের নিচে। স্থানীয় ও মামলা সূত্রে জানাযায়, গত ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় সিরাজপুর গ্রামে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দুই পরিবারের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি ও মারামারির ঘটনা ঘটে। একপর্যায়ে রুবেল মিয়া শাবল দিয়ে তার ভাবী জামেনা খাতুনের শরীরে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ সেপ্টেম্বর জামেনা খাতুন মারা যান। পরে বৃহ¯পতিবার দিবাগত রাতে তার মরদেহ তার বাবার বাড়ি বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের রসুলপুর গ্রামে দাফন করা হয়। সেখানে সাত বছরের নিচে তিন সন্তান রেখে চিরনিদ্রায় শায়িত হন তিনি। এ ঘটনায় নিহতের ভাই রসুলপুর গ্রামের আব্দুল কাদির (২৫) বাদী হয়ে বিশ্বম্ভরপুর থানায় মামলা করেন। মামলায় রুবেল মিয়া ও তার স্ত্রী দোলেনা খাতুনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ আহমদ উল্লাহ ভূঁইয়া বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে : ফজলুর রহমান

জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে : ফজলুর রহমান