দিরাইয়ে পূর্ব বিরোধের জেরে দোকান ভাঙচুর
- আপলোড সময় : ২৯-০৯-২০২৬ ০৯:৩০:১১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৯-০৯-২০২৬ ০৯:৩০:১১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের টংগর ও তারাপাশা গ্রামের বাসিন্দাদের মধ্যে পূর্ব বিরোধের জেরে দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠেছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মিলনবাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার আলহাজ আব্দুল মতলিব স্কুল অ্যান্ড কলেজের টংগর ও তারাপাশা গ্রামের শিক্ষার্থীদের মধ্যে কয়েক মাস ধরে কথা-কাটাকাটি ও মারামারি নিয়ে বিরোধ চলছিল। পরে স্থানীয় লোকজন বিষয়টি সালিশের মাধ্যমে নিষ্পত্তি করেন।
তবে পূর্বের ওই বিরোধের জেরে গত রোববার সন্ধ্যায় মিলনবাজারে দুই গ্রামের লোকজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় টংগর গ্রামের মোনায়েম খানের সঙ্গে তারাপাশা গ্রামের কয়েকজনের কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মোনায়েম খানের লোকজন মিলনবাজারে আসেন। একপর্যায়ে তারাপাশা গ্রামের আব্দুল তাহিদের জুতা ও কাপড়ের দোকান ভাঙচুর করা হয়।
এদিকে খবর পেয়ে দুপুরে দিরাই থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, পূর্ব বিরোধের জের ধরে মিলনগঞ্জ বাজারে একটি দোকান ভাঙচুরের খবর পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ