সুনামগঞ্জ , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায় নিয়ে ক্রাশার মিল মালিক ও নৌযান শ্রমিকদের সঙ্গে প্রশাসনের সভা শান্তিগঞ্জে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল সব সরকারি দপ্তরের ওয়েব পোর্টালে শতভাগ তথ্য হালনাগাদের আহ্বান জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে : ফজলুর রহমান চালু হচ্ছে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার হাওরাঞ্চলে শিক্ষার সংকট ও সম্ভাবনা শীর্ষক সেমিনার নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল বিশ্ব পর্যটন দিবস পালিত বিআইডব্লিউটিএ’র নামে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি ‎বেলার মামলা নিয়ে কক্সবাজারের উন্নয়ন নিয়ে উদ্বেগে সরকার: মীর শাহে আলম ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের অপকর্ম পরিত্যাগ করুন : জামায়াত আমির আশঙ্কাজনক হারে বেড়েছে সিজার, বেসরকারি ক্লিনিকে ৮২ শতাংশের বেশি, ১৯ মাসে ৫ হাজার ৬২৪ সিজার জামালগঞ্জে ৪টি স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত দোয়ারাবাজারে চলছে টিলা কেটে মাটি বিক্রি সুপারিশ পেয়েও চাকরি নেই ১২০ জনের, ডিসি’র বাসভবনের সামনে নিয়োগবঞ্চিতদের বিক্ষোভ অসহায় ২০ নারীর হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ ভূমধ্যসাগর থেকে এক সপ্তাহে ১৬০ বাংলাদেশি উদ্ধার এক কলসি পানির জন্য পাড়ি দিতে হয় এক কিলোমিটার পথ দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি

জামালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা

  • আপলোড সময় : ২৯-০৯-২০২৬ ০৭:৪৬:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৬ ০৭:৪৯:১৩ অপরাহ্ন
জামালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা
‎ ‎মো.বায়েজীদ বিন ওয়াহিদ::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় মৎস্য ও পশু খাদ্য আইন, ২০১০-এর ২০ ধারায় অভিযান চালিয়ে চার ব্যবসায়ীকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ‎
‎মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জামালগঞ্জ বাজার ও সাচনা বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন দোকানে মৎস্য ও পশুখাদ্য সংক্রান্ত বিষয় পরিদর্শন করা হয়। ‎অভিযানে জামালগঞ্জ বাজারের পোল্ট্রি মুরগি ব্যবসায়ী রোকন হাসান এবং সাচনা বাজারের মুরগি ব্যবসায়ী ফারুক আহমদ, নবী হোসেন ও সাইফুল ইসলামকে মৎস্য ও পশু খাদ্য আইন, ২০১০-এর ২০ ধারায় জরিমানা করা হয়। চার ব্যবসায়ীকে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ‎
এসময় অভিযান পরিচালনা করেন, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিল্পী রাণী মোদক এবং সহকারী কমিশনার ভূমি আরিফুল ইসলাম শান্ত ও জামালগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা: শামসুল হক। ‎ ‎অভিযানকালে সংশ্লিষ্টদের আইন মেনে ব্যবসা পরিচালনা এবং অনুমোদিত ও মানসম্মত খাদ্য বিক্রির বিষয়ে সতর্ক করা হয়। ‎

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে : ফজলুর রহমান

জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে : ফজলুর রহমান