সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা

ফিরলেন মেসি, চমক রেখে বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা আর্জেন্টিনার

  • আপলোড সময় : ০৪-১০-২০২৪ ০৯:০৬:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১০-২০২৪ ০৯:০৬:২৭ পূর্বাহ্ন
ফিরলেন মেসি, চমক রেখে বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা আর্জেন্টিনার
সুনামকণ্ঠ ডেস্ক :: জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনালে চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন লিওনেল মেসি। এরপর সেপ্টেম্বরে আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলতে পারেননি তিনি। চোট কাটিয়ে প্রায় দুই মাস পর ক্লাব ইন্টার মিয়ামিতে ফেরেন মেসি। এরই মধ্যে ক্লাবের হয়ে কয়েকটি ম্যাচও খেলেছেন এই ফুটবল জাদুকর। কিন্তু আর্জেন্টিনার জার্সিতে এখনও মাঠে নামা হয়নি। অবশেষে দেশের হয়ে খেলতে নামছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। চলতি অক্টোবর মাসে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ১১ অক্টোবর ভেনেজুয়েলা ও ১৬ অক্টোবর বলিভিয়ার বিপক্ষে এই দুই ম্যাচের জন্য ২৭ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। সেই দলে আছেন মেসি। তবে মেসির ফেরা নয়, আর্জেন্টিনা স্কোয়াডে সবচেয়ে বড় চমক হয়ে এসেছে তরুণ নিকো পাজের নাম। অনূর্ধ্ব-২০ দলে খেলা এই মিডফিল্ডারকে প্রথমবার জাতীয় দলে ডেকেছেন স্কালোনি। পাজ এর আগে ২০২২ বিশ্বকাপের জন্য ঘোষিত ৪৮ জনের প্রাথমিক দলে ছিলেন। নিকো পাজের বাবা পাবলো পাজ আর্জেন্টিনার হয়ে ১৯৯৮ বিশ্বকাপে খেলেন। এদিকে ফিফার নিষেধাজ্ঞার এই মাসের আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলে খেলতে পারবেন না আর্জেন্টিনার এক নম্বর গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তার বদলি হিসেবে অবশ্য নতুন কাউকে নেওয়া হয়নি। স্কোয়াডের নিয়মিত গোলরক্ষকদের উপরই আস্থা রেখেছেন স্কালোনি। আর্জেন্টিনা স্কোয়াড : জেরোনিমো রুয়ি, হুয়ান মুসো, ওয়াল্টার বেনিতেজ, গঞ্জালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিওনার্দো বালেরদি, হেরমান পেতসেয়া, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, মার্কোস আকুনিয়া, নিকোলাস তালিয়াফিকো, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডে পল, এজেকিয়েল পালাসিওস, এনজো ফার্নান্দেজ, জিওভান্নি লো সেলসো, তিয়াগো আলমাদা, আলেহান্দ্রো গারনাচো, নিকোলাস গঞ্জালেস, নিকো পাজ, পাউলো দিবালা, লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজ, ভালেন্তিন কারবোনি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স