ইছরাক আলী এন্ড খাইরুননেছা প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
- আপলোড সময় : ৩০-০৯-২০২৬ ০৯:৫০:৪২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ৩০-০৯-২০২৬ ০৯:৫০:৪২ পূর্বাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে ইছরাক আলী এন্ড খাইরুননেছা প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর গ্রামের কৃতী সন্তান যুক্তরাজ্য প্রবাসী দুলদুল বারীর উদ্যোগে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের হাবিবনগর গ্রামে ইছরাক আলী এন্ড খাইরুননেছা প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্যের সুইন্ডন বিএনপির সাবেক সভাপতি এমএ কাহার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী রফিক আহমদ ভূইয়া।
ইছরাক আলী এন্ড খাইরুননেছা প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা তরুণ শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী দুলদুল বারীর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক তাজ উদ্দিন আহমদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাছমিনা বেগম, সহকারী শিক্ষক এবাদুর রহমান, শিক্ষানুরাগী সালামত মিয়া, সুফি মিয়া, জুম্মন মিয়া প্রমুখ।
অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে শিশু শিক্ষার্থী আনিকা। এ সময় সহকারী শিক্ষক সুমী বেগম, ব্যবসায়ী কলমদর আলী, আবদুল আলী, জুয়েল মিয়াসহ সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বিগত ২০২০ সাল থেকে হাবিবনগর গ্রামে ভাড়াটে ঘরে প্রবাসী দুলদুল বারীর তত্ত্বাবধানে ইছরাক আলী এন্ড খাইরুননেছা প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম চলছে। এবার স্থায়ী ভবন নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে কাজ শুরু হয়েছে। দ্রুত নির্মাণকাজ শেষ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

জগন্নাথপুর প্রতিনিধি