সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেলার ৪৪৪ মণ্ডপে হবে দুর্গাপূজা, থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ৮ দফা দাবিতে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি প্রদান শান্তিগঞ্জে চার লেনের কাজ ফের শুরু সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়নের দাবি ‎জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায় নিয়ে ক্রাশার মিল মালিক ও নৌযান শ্রমিকদের সঙ্গে প্রশাসনের সভা শান্তিগঞ্জে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল সব সরকারি দপ্তরের ওয়েব পোর্টালে শতভাগ তথ্য হালনাগাদের আহ্বান জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে : ফজলুর রহমান চালু হচ্ছে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার হাওরাঞ্চলে শিক্ষার সংকট ও সম্ভাবনা শীর্ষক সেমিনার নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল বিশ্ব পর্যটন দিবস পালিত বিআইডব্লিউটিএ’র নামে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি ‎বেলার মামলা নিয়ে কক্সবাজারের উন্নয়ন নিয়ে উদ্বেগে সরকার: মীর শাহে আলম ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের অপকর্ম পরিত্যাগ করুন : জামায়াত আমির আশঙ্কাজনক হারে বেড়েছে সিজার, বেসরকারি ক্লিনিকে ৮২ শতাংশের বেশি, ১৯ মাসে ৫ হাজার ৬২৪ সিজার জামালগঞ্জে ৪টি স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত দোয়ারাবাজারে চলছে টিলা কেটে মাটি বিক্রি সুপারিশ পেয়েও চাকরি নেই ১২০ জনের, ডিসি’র বাসভবনের সামনে নিয়োগবঞ্চিতদের বিক্ষোভ

সুনামগঞ্জ সদর হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেন্টার দ্রুত চালু হোক

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৬ ০৯:৫১:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৬ ০৯:৫১:২৮ পূর্বাহ্ন
সুনামগঞ্জ সদর হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেন্টার দ্রুত চালু হোক
সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার চালুর উদ্যোগ নিঃসন্দেহে জেলার স্বাস্থ্যসেবায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন। দীর্ঘদিন ধরে কিডনি রোগীদের নিয়মিত ডায়ালাইসিসের জন্য সিলেটসহ জেলার বাইরে ছুটতে হচ্ছে। এতে চিকিৎসার ব্যয়ের পাশাপাশি যাতায়াত, থাকা-খাওয়া এবং সময়ের বাড়তি চাপ বহন করতে হচ্ছে রোগী ও স্বজনদের। বিশেষ করে হাওরাঞ্চলের নিু ও মধ্যবিত্ত পরিবারের জন্য এই ব্যয় অনেক সময় চিকিৎসার পথেই বড় বাধা হয়ে দাঁড়ায়। সেই বাস্তবতায় সদর হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ স্বস্তির খবর। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের ২৪ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনে দেশের ৪৪টি জেনারেল ও জেলা সদর হাসপাতালে ১০ শয্যাবিশিষ্ট কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপনের জন্য রাজস্ব খাতে অস্থায়ীভাবে ৩৯৬টি পদ সৃষ্টির কথা জানানো হয়েছে। প্রতিটি হাসপাতালে ছয়টি সিনিয়র স্টাফ নার্স ও তিনটি মেডিকেল টেকনিশিয়ান (ডায়ালাইসিস) পদ রাখার সিদ্ধান্তও হয়েছে। ফলে সুনামগঞ্জ সদর হাসপাতালেও প্রয়োজনীয় জনবল কাঠামোর সুযোগ তৈরি হয়েছে। কিন্তু শুধু শয্যা প্রস্তুত করলেই হবে না; প্রয়োজন দ্রুত পূর্ণাঙ্গ সেবা নিশ্চিত করা। হাসপাতাল কর্তৃপক্ষ ইতোমধ্যে ১০টি বেড প্রস্তুত থাকার কথা জানিয়েছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রয়োজনীয় জনবল দ্রুত নিয়োগ বা পদায়ন, ডায়ালাইসিস মেশিন ও সংশ্লিষ্ট যন্ত্রপাতির যথাযথ প্রস্তুতি এবং রোগীদের নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করা। ডায়ালাইসিস এমন একটি চিকিৎসা, যেখানে নিয়মিত সেবা না পেলে রোগীর জীবন মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে। ফলে কোনো কারণে সেন্টার চালু হতে দেরি হলে উদ্যোগটির সুফল থেকে বঞ্চিত হবেন সবচেয়ে বেশি অসহায় রোগীরাই। আবার চালু করার পর জনবলসংকট, যন্ত্রপাতি নষ্ট থাকা, পানি বা বিদ্যুৎ সংকট কিংবা রক্ষণাবেক্ষণের অভাবে সেবা ব্যাহত হলে পুরো উদ্যোগই প্রশ্নের মুখে পড়বে। হাওরজেলা সুনামগঞ্জের বাস্তবতা বিবেচনায় ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার নিঃসন্দেহে প্রয়োজনীয় পদক্ষেপ। তবে জেলার কিডনি রোগীর সংখ্যা ও ভবিষ্যৎ চাহিদা বিবেচনায় এর সক্ষমতা পর্যায়ক্রমে বাড়ানোর পরিকল্পনাও এখন থেকেই করা দরকার। পাশাপাশি দরিদ্র ও অসচ্ছল রোগীদের জন্য কম খরচে বা সরকারি সহায়তায় ডায়ালাইসিসের সুযোগ নিশ্চিত করা জরুরি। আমরা আশা করি, ১০টি বেড প্রস্তুতের পর আর কোনো অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতায় সেবা চালু বিলম্বিত হবে না। দ্রুত প্রয়োজনীয় জনবল ও আনুষঙ্গিক প্রস্তুতি সম্পন্ন করে সুনামগঞ্জ সদর হাসপাতালের ডায়ালাইসিস সেন্টার চালু করা হোক। একই সঙ্গে সেবার মান ও ধারাবাহিকতা বজায় রাখতে নিয়মিত তদারকির ব্যবস্থা করা হোক। সুনামগঞ্জের কিডনি রোগীদের জন্য এটি যেন শুধু একটি নতুন অবকাঠামো না হয়ে সত্যিকার অর্থে জীবনরক্ষাকারী জনসেবা হয়ে ওঠে - এটাই প্রত্যাশা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জেলার ৪৪৪ মণ্ডপে হবে দুর্গাপূজা, থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

জেলার ৪৪৪ মণ্ডপে হবে দুর্গাপূজা, থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা