সুনামগঞ্জ , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেলার ৪৪৪ মণ্ডপে হবে দুর্গাপূজা, থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ৮ দফা দাবিতে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি প্রদান শান্তিগঞ্জে চার লেনের কাজ ফের শুরু সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়নের দাবি ‎জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায় নিয়ে ক্রাশার মিল মালিক ও নৌযান শ্রমিকদের সঙ্গে প্রশাসনের সভা শান্তিগঞ্জে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল সব সরকারি দপ্তরের ওয়েব পোর্টালে শতভাগ তথ্য হালনাগাদের আহ্বান জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে : ফজলুর রহমান চালু হচ্ছে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার হাওরাঞ্চলে শিক্ষার সংকট ও সম্ভাবনা শীর্ষক সেমিনার নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল বিশ্ব পর্যটন দিবস পালিত বিআইডব্লিউটিএ’র নামে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি ‎বেলার মামলা নিয়ে কক্সবাজারের উন্নয়ন নিয়ে উদ্বেগে সরকার: মীর শাহে আলম ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের অপকর্ম পরিত্যাগ করুন : জামায়াত আমির আশঙ্কাজনক হারে বেড়েছে সিজার, বেসরকারি ক্লিনিকে ৮২ শতাংশের বেশি, ১৯ মাসে ৫ হাজার ৬২৪ সিজার জামালগঞ্জে ৪টি স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত দোয়ারাবাজারে চলছে টিলা কেটে মাটি বিক্রি সুপারিশ পেয়েও চাকরি নেই ১২০ জনের, ডিসি’র বাসভবনের সামনে নিয়োগবঞ্চিতদের বিক্ষোভ

৮ দফা দাবিতে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি প্রদান

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৬ ১০:০১:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৬ ১০:০১:৪৮ পূর্বাহ্ন
৮ দফা দাবিতে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি প্রদান
স্টাফ রিপোর্টার :: মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) আইন, ১৯৭৪-এর অধীন মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা, ২০০৯-এর বিধি ১৩ অনুযায়ী নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র বহাল রাখা, শূন্য পদে নিকাহ রেজিস্ট্রার নিয়োগসহ ৮ দফা দাবি বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদ। মঙ্গলবার সকালে সুনামগঞ্জের জেলা প্রশাসকের কাছে সংগঠনের নেতৃবৃন্দ এ স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে উল্লেখ করা ৮ দফা দাবির মধ্যে রয়েছে, কর্মরত নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র বহাল রাখা, নিকাহ রেজিস্ট্রারদের অবসরের বয়স ৬৭ থেকে বাড়িয়ে ৭৫ বছর করা, পিতার অবসরের পর যোগ্যতার ভিত্তিতে বিধি অনুযায়ী পুত্রকে নিকাহ রেজিস্ট্রার পদে নিয়োগের সুযোগ দেওয়া। এছাড়া বাংলাদেশের আর্থসামাজিক ও প্রযুক্তিগত পরিবর্তনের প্রেক্ষাপটে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ ও বিধিমালা, ২০১৮ সংশোধন করে ছেলেদের বিবাহের ন্যূনতম বয়স ১৮ বছর এবং মেয়েদের ১৬ বছর নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। স্মারকলিপিতে নিকাহ রেজিস্ট্রারদের ক্ষেত্রে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অহেতুক হয়রানি বন্ধ, নিকাহ রেজিস্ট্রার নিয়োগে ডিও লেটার প্রথা বন্ধ এবং যোগ্যতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করার দাবি জানানো হয়। এছাড়া বিবাহ নিবন্ধন ফি বৃদ্ধি করে প্রতি হাজার টাকায় ১৪ টাকার পরিবর্তে ২০ টাকা (সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত) এবং পরবর্তী প্রতি লাখে ১০০ টাকার পরিবর্তে ৩০০ টাকা নির্ধারণের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে তালাক নিবন্ধন ফি ১ হাজার টাকা থেকে ২ হাজার টাকা, বিবাহের নকল ফি ৫০ টাকা থেকে ২০০ টাকা এবং কমিশন ফি ৫০০ টাকা নির্ধারণের দাবি জানানো হয়। অন্যদিকে, বিবাহ ও তালাকের ক্ষেত্রে নোটারি পাবলিকের মাধ্যমে হলফনামা করার প্রথা বন্ধের দাবিও জানানো হয়েছে। স্মারকলিপিতে নিকাহ রেজিস্ট্রারদের পেশাগত ও আর্থিক বিষয় বিবেচনায় নিয়ে উল্লিখিত দাবিগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানানো হয়। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি কাজী আব্দুস সামাদ, সদস্য কাজী মমিনুল ইসলাম, কাজী ফখর উদ্দিন, কাজী ফাইজুল করিম, কাজী সালেহ আহমদ, কাজী হাবিবুর রহমান প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জেলার ৪৪৪ মণ্ডপে হবে দুর্গাপূজা, থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

জেলার ৪৪৪ মণ্ডপে হবে দুর্গাপূজা, থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা